Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

নিখোঁজ হওয়ার ১৯ বছর পরে দিদির ফ্রিজের ভিতর থেকে উদ্ধার তরুণীর দেহ!

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'দশক আগে নিখোঁজ হয়ে গেছিলেন এক ছাত্রী। তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে। অবশেষে খোঁজ মিলল তাঁর। নিজের দিদির কাছেই ছিলেন সেই তরুণী, 'নিরাপদে'। তবে দিদির বাড়িতে স্বাভাবিক অবস্থায় নয়, ফ্রিজের ভিতরে। মৃতদেহ হয়ে।

নিখোঁজ হওয়ার ১৯ বছর পরে দিদির ফ্রিজের ভিতর থেকে উদ্ধার তরুণীর দেহ!

শেষ আপডেট: 25 February 2019 11:34

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু'দশক আগে নিখোঁজ হয়ে গেছিলেন এক ছাত্রী। তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে। অবশেষে খোঁজ মিলল তাঁর। নিজের দিদির কাছেই ছিলেন সেই তরুণী, 'নিরাপদে'। তবে দিদির বাড়িতে স্বাভাবিক অবস্থায় নয়, ফ্রিজের ভিতরে। মৃতদেহ হয়ে। ক্রোয়েশিয়ার সাবোটিচা এলাকার এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেছেন সকলে। পারিবারিক সূত্রের খবর, ওই ছাত্রী হারিয়ে যাওয়ার আগে তার বাবাকে জানিয়েছিলেন, তিনি ক্রুজে কাজ করতে চান। নিজের স্বপ্নের শহর প্যারিসে থাকতে চাওয়ার ইচ্ছার কথাও বাবাকে জানিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ২০০০ সালে জেসমিনা ডমিনিকা নামের ওই ছাত্রী আচমকাই হারিয়ে যান এক দিন। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। তাঁর দিদির বয়স তখন ছিল ২৩ বছর। জেসমিনা সেই সময় জাগ্রেবে পড়াশোনা করছিলেন। কিন্তু দীর্ঘ দিন তার কোনো খোঁজ না পেলেও পুলিশে জানানো হয়নি। পরিবারের তরফে সকলে ভেবেছিলেন, জেসমিনা হয়তো নিজের স্বপ্ন পূরণ করতে ক্রুজ়ে যোগ দিয়েছেন। পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পরেও কোনও খোঁজ না মেলায়, অবশেষে জেসমিনার পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অনেক খুঁজেও জেসমিনার সন্ধান পায়নি পুলিশ। তবে হাল ছাড়েনি তারা। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর সেই তরুণীর দেহ পাওয়া গেল তারই দিদির ফ্রিজের ভিতরে!
পুলিশের ধারণা, জেসমিনাকে খুন করে ওই ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। যদিও পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলতে রাজি হয়নি পুলিশ। দিদিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

```