Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Kolkata Earthquake: সকাল সকাল ভূমিকম্প, আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার

Earthquake in Kolkata: নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে। বাদ যায়নি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও।

Kolkata Earthquake: সকাল সকাল ভূমিকম্প, আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 January 2025 10:18

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল কলকাতায় ভূমিকম্প। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল অনেকটাই। মঙ্গলবার ৬টা ৩৫ নাগাদ নড়ে ওঠে মাটি।  শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ভূমিকম্পের উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে ভূমিকম্প টের পাওয়া গেছে চিন, ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮।

নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকাও কেঁপে ওঠে। বাদ যায়নি উত্তর ভারতের বিভিন্ন এলাকাও। 

বাংলার বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। বছরের শুরুতেই ভূমিকম্পের আতঙ্কে ঘুম ভাঙল কলকাতার। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি।  


```