
শেষ আপডেট: 24 July 2023 18:27
দ্য ওয়াল ব্যুরো: বাইকপ্রেমীদের জন্য সুখবর। বিদেশি কোম্পানি ট্রায়াম্ফ তাদের নতুন বাইক (Triumph Tiger 900 Aragon Edition) ভারতে লঞ্চ করতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই বাইকপ্রেমীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে।
চলতি মাসেই ট্রায়াম্ফ বাজাজের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বাইকের দু'টি মডেল লঞ্চ করেছে। Speed 400 এবং Scrambler 400 X। বাইক দু'টি কেনার ধুম পড়ে গেছে। তারমধ্যেই ট্রায়াম্ফ আরও একটি বাইকের ঘোষণা করল। জানা গেছে, ইতিমধ্যেই ট্রায়াম্ফ তাদের নতুন বাইকটি ভারতীয় তালিকায় নথিভুক্ত করে ফেলেছে। এখন অপেক্ষা শুধু লঞ্চের।
সংবাদমাধ্যম সূত্রের খবর, Triumph Tiger 900 Aragon Edition ভারতে লঞ্চ হতে চলেছে। এই বাইকে রয়েছে চমকপ্রদ সব ফিচার্স। ৮৮৮ সিসি ইঞ্জিনের এই বাইকে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স। যা বাইকটিতে সর্বোচ্চ ৯৩.৯ ব্রেক হর্সপাওয়ার এবং ৮৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে।
এই বাইকের সামনের চাকা ২১ ইঞ্চি ও পিছনের চাকা ১৭ ইঞ্চি চওড়া। দু'টি চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (Dual ABS) ব্যবহার করা হয়েছে। এই বাইকে এলইডি হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল রয়েছে। এছাড়াও বাইকটিতে ইউএসবি চার্জিং পোর্ট ও স্মার্টফোন সাপোর্ট সিস্টেম থাকছে।
শোনা যাচ্ছে, খুব শিগগির বাইকটি ভারতের বাজারে লঞ্চ হবে। তবে এখনও পর্যন্ত লঞ্চের তারিখ জানানো হয়নি সংস্থার তরফে। আন্তর্জাতিক বাজারে এই বাইকের দাম ভারতীয় মুদ্রায় ১৩ লাখ ৯৯ হাজার টাকা (এক্স শোরুম প্রাইস)। এখন দেখার ভারতের বাজারে সেই বাইকের দাম কত হবে।
'নীল পাখি' উড়িয়ে দিলেন মাস্ক! নতুন লোগো কেমন হবে, জানালেন ইলন