Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আত্মীয়দের চমক দিতে গাড়ি ডাকাতি দিল্লির মহিলার

দ্য ওয়াল ব্যুরো: আত্মীয়ের বিয়েতে নিজেকে ধনী প্রমাণের চেষ্টায় আস্ত একটি গাড়ি ডাকাতি করল মহিলা।দিল্লির লাজপত নগরের ঘটনায় মহিলা ও তার সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্বপ্না দোষ স্বীকার করেই জানায়, আত্মীয়র বিয়েতে মুখ রক্ষা করতেই নাকি গাড়

আত্মীয়দের চমক দিতে গাড়ি ডাকাতি দিল্লির মহিলার

শেষ আপডেট: 7 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আত্মীয়ের বিয়েতে নিজেকে ধনী প্রমাণের চেষ্টায় আস্ত একটি গাড়ি ডাকাতি করল মহিলা।দিল্লির লাজপত নগরের ঘটনায় মহিলা ও তার সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্বপ্না দোষ স্বীকার করেই জানায়, আত্মীয়র বিয়েতে মুখ রক্ষা করতেই নাকি গাড়ি ডাকাতি। স্বপ্নার সঙ্গেই গ্রেফতার হয়েছে সহোযোগী বানস ভর্মা সহ আর ২। ২০০৯ সালে নিজের স্বামীকে ছেড়ে ভর্মার সঙ্গে থাকতে শুরু করে স্বপ্না। পুলিশকে স্বপ্না জানায়, স্বামী গরিব হওয়ায় তাকে সে ছেড়ে দেয়। ভর্মার সঙ্গে তারপরই জোট বেধে বেশ কয়েকটি চুরি-ডাকাতি করে। এবারও সেইভাবেই গাড়ি ডাকাতির পরিকল্পনা করে তারা। দিল্লি পুলিশের কাছে ডাকাতির অভিযোগ দায়ের করেন দেরাদুনের এক গাড়ি চালক। তিনি জানান, তাঁর গাড়ি এক মহিলা ও পুরুষ ভাড়া করে, তারপর তার মাথায় বন্দুক ঠেকিয়ে গাড়ি ডাকাতি করে। পুলিশের খোঁজে ভর্মা ও স্বপ্নার কীর্তি প্রকাশ্যে আসে। দেরাদুন থেকে দিল্লির পালাম পর্যন্ত আসতে গাড়ি ভাড়া নেয় ধৃতরা, মুলচন্দ ফ্লাইওভারে গাড়ি ডাকাতি করে তারা। বন্ধু কাজলের থেকে পিস্তলও নেয় স্বপ্না। ঝাড়খণ্ডের চক্রধনপুরে নিজের ভাইয়ের বিয়েতে চমক দিতে চেয়েছিল স্বপ্না। কিছুদিনের মধ্যেই দিল্লি থেকে সেই চুরি করা গাড়ি নিয়েই ঝাড়খণ্ড যাওয়ার কথা ছিল, তার আগেই শ্রীঘরে স্বপ্না ও তার সঙ্গী ভর্মা।  

```