Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি! মুর্শিদাবাদে রানিনগরে আতঙ্ক

বাড়িতে ঢুকে এক যুবকের উপর গুলি চালাল দুষ্কৃতীরা। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে।

বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি! মুর্শিদাবাদে রানিনগরে আতঙ্ক

শেষ আপডেট: 18 January 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়িতে ঢুকে এক যুবকের উপর গুলি চালাল দুষ্কৃতীরা। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মাছের আড়তে কাজ করেন। তাঁর নাম মনোজ কুমার মণ্ডল। আপাতত তিনি জখম অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

রানীনগর দুই ব্লকের অন্তর্গত বর্ডার পাড়ার বাসিন্দা মনোজ ইসলামপুরের বনমালি ঘাট এলাকায় মাছের আড়তে কাজ করেন। মাছের আড়তের হিসেব শেষ করে তিনি বুধবার রাতে বাড়ি ফিরে গেছিলেন। 

ওদিন রাতেই কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। দুষ্কৃতীদের ছোড়া দুটি গুলি লাগে তাঁর শরীরে। গুলি চলার শব্দ ও পরিবারের লোকেদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তার আগেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। জখম মনোজকে গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর দেহ থেকে গুলি বের করে দিয়েছেন। এখন সেখানেই চিকিৎসা চলছে তাঁর। 

জানা গিয়েছে, তৃণমূল কর্মী হিসাবে মনোজের পরিচিতি রয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি  বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। তাঁরা জানিয়েছেন, ''যারা গুলি চালিয়েছে তারা বিজেপির লোক। তাদের মধ্যে দুজন ইসলামপুরে থাকে। তারা কেন গুলি চালাল ভেবে পাচ্ছি না।‘ 

আক্রান্ত মনোজের মা বলেন, ''আমি বাড়ি ছিলাম না। বৌমা বাচ্চাদের নিয়ে বাড়িতে ছিল। ছেলেও বাড়ি ফিরে এসেছিল। বাইরে দাঁড়িয়ে কয়েকজন ছেলের নাম নিয়ে ডাকছিল। বৌমা দরজা খুলতেই তাকে লাথি মেরে সরিয়ে দিয়ে বাড়িতে ঢুকে যায় বিজেপির কয়েকজন। এরপরেই ছেলেকে লক্ষ্য করে গুলি চালায়।''


```