মাতৃত্বকালীন ছুটিতে সুখের পালক!! এবার ছুটির ৭ সপ্তাহের বেতন পাবেন মহিলারা, ঘোষণা কেন্দ্রের
দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বকালীন ছুটি যে আর পাঁচটা ছুটির মতো নয়, তা এখনও বুঝে উঠতে পারেনি বেশিরভাগ সরকারি বা বেসরকারি সংস্থা। বিশেষ করে বেসরকারি সংস্থায় বিভিন্ন সমস্যার মুখে পড়েন মহি্লারা। লম্বা ছুটির প্রয়োজনীয়তা বুঝেও মহিলা কর্মীদের ছাটাই ক
শেষ আপডেট: 15 November 2018 17:37
দ্য ওয়াল ব্যুরো: মাতৃত্বকালীন ছুটি যে আর পাঁচটা ছুটির মতো নয়, তা এখনও বুঝে উঠতে পারেনি বেশিরভাগ সরকারি বা বেসরকারি সংস্থা। বিশেষ করে বেসরকারি সংস্থায় বিভিন্ন সমস্যার মুখে পড়েন মহি্লারা। লম্বা ছুটির প্রয়োজনীয়তা বুঝেও মহিলা কর্মীদের ছাটাই করার ধারা এখনও চলছে। এবার এই অমানবিক পদ্ধতিতে রাশ টানতে তৎপর হল কেন্দ্র। ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির ৭ সপ্তাহের বেতন মহিলা কর্মীদের দেওয়ার সিদ্ধান্ত নিল মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক।
মন্ত্রক সূত্রে খবর, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির মধ্যে ৭ সপ্তাহের বেতন পাবেন মহিলারা।যে মহিলা কর্মীদের ১৫ হাজার টাকা থেকে বেতন শুরু , তাঁরা এই সুবিধা পাবেন। সরকারি ও বেসরকারি প্রত্যেক সংস্থাই এই নিয়ম মেনেই চলবে। বৃহস্পতিবারই মন্ত্রকের তরফে এই ঘোষণা হয়।
“৬ জইশ জঙ্গি পাঞ্জাবে, দিল্লি ঢুকে হামলার ছক!!”, গোয়েন্দাদের তথ্যে নতুন করে জারি হাই অ্যালার্ট
গর্ভবতী মহিলা কর্মীদের তরফে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সেক্রেটারি রাকেশ শ্রীবাস্তব জানাচ্ছেন, "মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার পর থেকেই বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন মহিলারা। কখনও তাঁদের কোনওরকম আগাম বার্তা না দিয়েই ফায়ার করা হচ্ছে, কখনও বা ছুটি নেওয়ার কিছু সপ্তাহের মধ্যেই চাকরি ছাড়ার কথা জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা এই তালিকায় রয়েছে।"
সেই অভিযোগের ভিত্তিতেই মাতৃত্বকালীন ছুটিতে থাকা মহিলাদের ৭ সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। ২০১৭ সালে মাতৃত্বকালীন ছুটি ১২ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়। হিসেব অনুযায়ী ছুটি বাড়ে ১৪ সপ্তাহ।এবার সেই ১৪ -র ৭ সপ্তাহের বেতন একসঙ্গে পাবেন মহিলা কর্মীরা। ছুটি কাটিয়ে দফতরে কাজ শুরু করার পরই তা রিফান্ড করা হবে।এই নিয়মের ফলে কোম্পানীও মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসা মহিলা কর্মীদের রাখতে বাধ্য থাকবে বলে দাবি রাকেশ শ্রীবাস্তবের।
লেবার ওয়েলফেয়ার ফান্ড থেকেই এই টাকা দেওয়া হবে।মন্ত্রক সূত্রে খবর, ফান্ডে ৩২,৬৩২ কোটি টাকা জমা পড়েছে। সেখান থেকে খরচ হয়েছে মাত্র ৭,৫০০কোটি টাকা। তাই লেবার ফান্ড থেকেই এককালীন ৭ সপ্তাহের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীবাস্তব জানাচ্ছেন, কাজে ফিরে মহিলা কর্মীরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেই দিকেই নজর দিচ্ছে মন্ত্রক। ৭ সপ্তাহের বেতন একসঙ্গে পেয়ে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই কাজে যোগ দিতে পারবেন মহিলা কর্মীরা। খুব তাড়াতাড়ি মন্ত্রকের তরফে ৭ সপ্তাহের বেতন সংক্রান্ত চিঠি পৌঁছবে দেশের সরকারি ও বেসরকারি দফতরগুলিতে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন