Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

তনুশ্রীর বাড়িতে হানা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির

দ্য ওয়াল ব্যুরো : অভিনেত্রী তনুশ্রী দত্ত দীর্ঘদিন বাদে বলিউডে ফিরে এসেই গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। দুজনেই তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তনুশ্রী ফের অভিযোগ করেছেন, শনিবার দুই অজ্ঞাতপরিচয়

তনুশ্রীর বাড়িতে হানা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির

শেষ আপডেট: 6 October 2018 15:09

দ্য ওয়াল ব্যুরো : অভিনেত্রী তনুশ্রী দত্ত দীর্ঘদিন বাদে বলিউডে ফিরে এসেই গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। দুজনেই তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তনুশ্রী ফের অভিযোগ করেছেন, শনিবার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকতে চেষ্টা করেছিল তাঁর বাড়িতে। তনুশ্রীর কথায়, আমাকে দুটি আইনি নোটিশ ধরানো হয়েছে।একটি দিয়েছেন নানা পাটেকর। অপরটি বিবেক অগ্নিহোত্রী। অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে।নানা এবং বিবেক অগ্নিহোত্রী আমার নিন্দা করে বেড়াচ্ছেন। তাঁদের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় আমার নামে যা তা লিখছেন। এর পরেই তনুশ্রী অজ্ঞাতপরিচয় দুজনের হানা দেওয়ার কথা বলেন। তিনি বলেছেন, আমার বাড়ির সামনে যে পুলিশদের মোতায়েন করা হয়েছে, তারা এদিন টিফিন করতে গিয়েছিল। আমি বাড়িতে ছিলাম। এমন সময় অচেনা দুই ব্যক্তি জোর করে আমার বাড়িতে ঢুকতে চেষ্টা করে। সৌভাগ্যক্রমে বাড়ির নিরাপত্তা রক্ষী তাদের আটকে দেয়। তারপর পুলিশও এসে পড়ে। এর মধ্যে মেগাস্টার অমিতাভ বচ্চনের একটি মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকরা বিগ বি-কে প্রশ্ন করেন, তনুশ্রীর অভিযোগ নিয়ে কিছু বলবেন? তিনি বলেন, আমার নাম তনুশ্রী নয়, নানা পাটেকরও নয়। আমি এসম্পর্কে কী বলব? বলিউডে যৌন হেনস্থার অভিযোগ সম্পর্কে নির্দিষ্ট কোনও অবস্থান না নেওয়ার জন্য নেট দুনিয়ায় সমালোচনা হচ্ছে অমিতাভের।

```