Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

তামিলনাড়ুতে লকডাউন চলবে ১৯ জুলাই পর্যন্ত, রাত ন'টা পর্যন্ত রেস্তোরাঁ খোলার অনুমতি

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৩৯ জন। মারা গিয়েছেন ৬৯ জন। লকডাউনের ফলে রাজ্যে ধীরে ধীরে কমছে সংক্রমণ। এই পরিস্থিতিতে শনিবার রাজ্য সরকার ঘোষণা করল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে ১৯ জুলাই পর্যন্ত। তবে কয়েকটি

তামিলনাড়ুতে লকডাউন চলবে ১৯ জুলাই পর্যন্ত, রাত ন'টা পর্যন্ত রেস্তোরাঁ খোলার অনুমতি

শেষ আপডেট: 10 July 2021 10:44

দ্য ওয়াল ব্যুরো : গত শুক্রবার তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৩৯ জন। মারা গিয়েছেন ৬৯ জন। লকডাউনের ফলে রাজ্যে ধীরে ধীরে কমছে সংক্রমণ। এই পরিস্থিতিতে শনিবার রাজ্য সরকার ঘোষণা করল, লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে ১৯ জুলাই পর্যন্ত। তবে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এর আগে সন্ধ্যা আটটা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এবার রাত ন'টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকটি ছাড় সহ লকডাউনের মেয়াদ বাড়ানো হল ১৯ জুলাই পর্যন্ত। রেস্তোরাঁ, চায়ের দোকান, বেকারি ও মিষ্টির দোকান রাত ন'টা পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানের আসন সংখ্যার ৫০ শতাংশের বেশি খদ্দেরকে ঢুকতে দেওয়া যাবে না। প্রতিটি দোকানকে মানতে হবে কোভিড বিধি। দোকানের বাইরে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক আসতে পারবেন ৫০ জন। অন্ত্যেষ্টিক্রিয়ায় আসতে পারবেন ২০ জন। স্কুল, কলেজ, পানশালা, প্রেক্ষাগৃহ, সুইমিং পুল ও চিড়িয়াখানা বন্ধ থাকবে। রাজনৈতিক সভা বা সংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। শনিবার হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন সারা বিশ্বকে সতর্ক করে বলেছেন, ডেল্টা ভ্যারিয়ান্টের জন্য বিশ্বের নানা প্রান্তে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। পরিষ্কার বোঝা যাচ্ছে, অতিমহামারীর স্তিমিত হওয়ার কোনও লক্ষণ নেই। ব্লুমবার্গ টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও কোনও দেশে টিকাকরণের ফলে রোগের তীব্রতা কমানো গিয়েছে। হাসপাতালে ভর্তির হারও কমেছে। কিন্তু বেশিরভাগ দেশেই এখনও অক্সিজেনের সংকট রয়েছে। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। মারাও যাচ্ছেন বহু মানুষ। তাঁর কথায়, "গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে ৫ লক্ষ নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন ৯৩০০ জন।" স্বামীনাথন জানান, আফ্রিকায় মৃত্যুহার দু'সপ্তাহে বৃদ্ধি পেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ হয়েছে। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্টের জন্যই বেড়েছে মৃত্যু। তাছাড়া অনেক দেশেই টিকাকরণ হচ্ছে ধীর গতিতে। কড়াকড়ি শিথিল করা হয়েছে। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে শিথিলতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহে হু থেকে বিভিন্ন দেশের সরকারকে সতর্ক করে বলা হয়েছে, তড়িঘড়ি যেন সব খুলে দেওয়া না হয়। ইংল্যান্ডে আগামী ১৯ জুলাই থেকে সব বিধিনেষেধ শিথিল করা হচ্ছে। তারপর থেকে কেউ মাস্ক পরবেন কিনা, তা নির্ভর করবে তাঁর ব্যক্তিগত ইচ্ছার ওপরে। ইউরোপের নানা দেশে এবং আমেরিকাতেও কড়াকড়ি শিথিল করা হয়েছে।

```