Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জম্মু-কাশ্মীর ভোট: প্রাণ ভয়ে চাকরি ছাড়ছেন একের পর এক এসপিও

দ্য ওয়াল ব্যুরো,শ্রীনগর: ভোটের একদিন আগে উপত্যকার নিরাপত্তারক্ষীরাই ভয়ে ত্রস্ত। একের পর এক এসপিও চাকরি ছাড়ছেন, চলতি বছরে আট এসপিও-কে হত্যা করেছে জঙ্গিরা।প্রাণনাশের হুমকিও আসছে বার বার। তাই প্রাণ বাঁচাতে তাঁরা পদত্যাগ পত্র জমা দিতে দেরি করছ

জম্মু-কাশ্মীর ভোট: প্রাণ ভয়ে চাকরি ছাড়ছেন একের পর এক এসপিও

শেষ আপডেট: 6 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো,শ্রীনগর: ভোটের একদিন আগে উপত্যকার নিরাপত্তারক্ষীরাই ভয়ে ত্রস্ত। একের পর এক এসপিও চাকরি ছাড়ছেন, চলতি বছরে আট এসপিও-কে হত্যা করেছে জঙ্গিরা।প্রাণনাশের হুমকিও আসছে বার বার। তাই প্রাণ বাঁচাতে তাঁরা পদত্যাগ পত্র জমা দিতে দেরি করছেন না, সোমবার জম্মু-কাশ্মীরে পুরসভার ভোট। তার আগে এসপিওদের পদত্যাগে ভাটা পড়ছে বাহিনীতে। জম্মু-কাশ্মীরে নিযুক্ত বেশিরভাগ এসপিও চুক্তিভিত্তিক চাকরি করেন। মাত্র ৬ হাজার বেতনে প্রাণ হাতে জঙ্গি দমন বাহিনীতে যোগ দেন। অথচ, মৃত্যুর পর শহিদের সম্মানও তাঁরা পান না বলে অভিযোগ। এই পরিস্থিতি ভোট ঘিরে যে উত্তাপ উপত্যকা জুড়ে, তাতে আর চাকরি করতে চাইছেন না বেশিরভাগ এসপিও। জম্মু-কাশ্মীর স্থানীয়রাই এসপিও পদে নিযুক্ত হন। যাদের নিয়ে জম্মু-কাশ্মীর পুলিশের নিজস্ব বাহিনী থাকে। ২০১৬ সালে জঙ্গি বুরহান আওয়ানির মৃত্যু ঘিরে টানা অশান্তির পরই এসপিওদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপরই উপত্যকায় মহিলা-পুরুষ মিলিয়ে মোট ৩০ হাজার নিয়োগ হয়। এরা প্রত্যেকেই অস্থায়ী কর্মী। ভারতে ঢুকতে পারে ২৫০ পাক জঙ্গি, নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক নিরাপত্তা ২০১৬ সাল থেকে জঙ্গিরা এসপিওদের টার্গট করছে। কারণ, সঠিক প্রশিক্ষণ না থাকায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় পেরে উঠছে না এসপিওরা। কর্তব্যরত এসপিওরা জানাচ্ছেন,কেন্দ্রের বিজ্ঞপ্তিতে শুধু লেখা ছিল, ১৮ থেকে ২৮ বছরের  পুরুষ, মহিলা এসপিও হিসেবে আবেদন করতে পারবেন, নূন্যতম শিক্ষা মাধ্যমিক পাশ। এসপিওদের দাবি, স্পেশাল পুলিশ অফিসার পদে নিয়োগ হোলেও তাদের প্রশিক্ষণে শুধুই ইউনিফর্ম পরা, পদস্থ কর্তাদের স্যালুট করার নিয়ম শেখানো হয়। জঙ্গি মোকাবিলায় কাশ্মীরে নিযুক্ত এসপিওরা বেশিরভাগই অস্ত্রহীন। আর সেই সুযোগে এসপিওদের উপর হামলা চালাচ্ছে জঙ্গিরা। চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে মোট ৮ এসপিওকে তাদের বাড়ির সামনেই হত্যা করে জঙ্গিরা। কাশ্মী রে ভোটের দিন ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়। উড়ো চিঠি, ফোনে এসপিও-দের খুন করার হুমকি দিচ্ছে জঙ্গিরা। এখনও পর্যন্ত ৩০ এসপিও পদত্যাগ করেছেন, বাকিরাও ঘরবন্দি থাকতে চাইছেন। ভোটের কাশ্মীরে তাই নিরাপত্তা নিয়ে কপালে ভাঁজ প্রশাসনের।    

```