Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আমরা জানি তিনি কী পড়ছেন, পেগাসাস কাণ্ডে কটাক্ষ করে টুইট রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : রবিবার শোনা যায়, ইজরায়েলের স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে সরকার দু'জন মন্ত্রী, কয়েকজন বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও শিল্পপতির ফোনে আড়ি পাতছে। সোমবার এই অভিযোগ নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি

আমরা জানি তিনি কী পড়ছেন, পেগাসাস কাণ্ডে কটাক্ষ করে টুইট রাহুলের

শেষ আপডেট: 19 July 2021 08:09

দ্য ওয়াল ব্যুরো : রবিবার শোনা যায়, ইজরায়েলের স্পাইওয়ার পেগাসাসের মাধ্যমে সরকার দু'জন মন্ত্রী, কয়েকজন বিরোধী রাজনীতিক, সাংবাদিক ও শিল্পপতির ফোনে আড়ি পাতছে। সোমবার এই অভিযোগ নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি কারও নাম না করে টুইট করেন, "আমরা জানি তিনি এখন কী পড়ছেন। আপনার ফোনে কী লেখা আছে, তাই পড়ছেন তিনি।" https://twitter.com/RahulGandhi/status/1416956352379949059 সরকার থেকে অবশ্য বলা হয়েছে, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। কিন্তু সোমবার সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই ফোনে আড়িপাতার অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় লোকসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন লোকসভায় নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু পেগাসাস কাণ্ড নিয়ে বিরোধীদের তুমুল চিৎকারে ডুবে যায় তাঁর গলা। অধিবেশন শুরুর আগে মোদী বলেছিলেন, বিরোধীরা নিশ্চয় কঠিন প্রশ্ন করবেন, কিন্তু সরকারকেও তার জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু জবাব দেওয়া দূরের কথা, এদিন নিয়মমাফিক নতুন মন্ত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগই পেলেন না প্রধানমন্ত্রী। বিরোধীদের তুমুল চিৎকারের মাঝে এদিন লোকসভার অধিবেশন বেলা দু'টো পর্যন্ত স্থগিত হয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, হয়তো কেউ কেউ চায় না, মহিলা, ওবিসি এবং কৃষক পরিবারের সন্তানরা মন্ত্রী হন। তাই তাঁরা নতুন মন্ত্রীদের পরিচয় করাতে দিলেন না। এদিন সংসদের অধিবেশন শুরুর আগে মোদী সাংবাদিকদের বলেন, "যাঁরা কোভিড ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা বাহুবলী হয়ে উঠেছেন। কোভিডের বিরুদ্ধে তাঁরা লড়াই করতে পারবেন।" একইসঙ্গে তিনি বলেন, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে সংসদে অতিমহামারী পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। সরকার প্রস্তাব দিয়েছিল, সংসদের সংযোজিত ভবনে দুই কক্ষের যৌথ অধিবেশন হোক। সেখানে প্রধানমন্ত্রী কোভিড নিয়ে বক্তব্য পেশ করবেন। কিন্তু বিরোধীরা তাতে আপত্তি করেছেন। তাঁদের অভিযোগ, এভাবে সংসদের রীতিনীতি ভাঙা উচিত হবে না। তৃণমূল, সিপিএম সহ বিভিন্ন বিরোধী দলের এমপি বলেন, কোভিড সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে সংসদের মধ্যেই আলোচনা হওয়া উচিত। তার বাইরে যাওয়ার দরকার নেই। রবিবার সর্বদলীয় বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ২০ জুলাই প্রধানমন্ত্রী কোভিড নিয়ে ভাষণ দেবেন। কিন্তু তিনি সংযোজিত ভবনের কথা বলতেই অসন্তুষ্ট হন বিরোধীরা। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, "এভাবে সংসদকে পাশ কাটানো হচ্ছে। সাংসদরা শৌখিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চান না। সংসদের অধিবেশন চলছে। সরকারকে যা বলার সংসদের অভ্যন্তরেই বলতে হবে।"

```