Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জওয়াহিরির পর ফের মৃত্যু! কাবুলের স্কুলে বিস্ফোরণ, হত তালিবান ধর্মগুরু রহিমুল্লা হাক্কানি

দ্য ওয়াল ব্যুরো: আত্মঘাতী হামলায় (Suicide attack) কাবুলে (Kabul) নিহত রহিমুল্লা হাক্কানি (Rahimulla Hakkani)। তালিবান (Taliban) এই ধর্মগুরুর মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হাম

জওয়াহিরির পর ফের মৃত্যু! কাবুলের স্কুলে বিস্ফোরণ, হত তালিবান ধর্মগুরু রহিমুল্লা হাক্কানি

শেষ আপডেট: 12 August 2022 03:25

দ্য ওয়াল ব্যুরো: আত্মঘাতী হামলায় (Suicide attack) কাবুলে (Kabul) নিহত রহিমুল্লা হাক্কানি (Rahimulla Hakkani)। তালিবান (Taliban) এই ধর্মগুরুর মৃত্যু সংবাদ ঘোষণা করেছেন আইসিসের মুখপাত্র বিলাল করিম। কয়েকদিন আগেই আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দা প্রধান আয়মান আল-জওয়াহিরি। এবার তালিবান ধর্মগুরি রহিমুল্লা হাক্কানিও নিহত হলেন।

গতকাল, বৃহস্পতিবার বিকেলে কাবুলের একটি স্কুলে ফের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই নিহত হন হাক্কানি। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। জানা গেছে, স্কুলের একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন হাক্কানি। সেই সময়ে এক ব্যক্তি কৃত্রিম পায়ের ভিতরে বিস্ফোরক লুকিয়ে এনে স্কুলে হামলা চালায়। চারপাশ কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণে। ঘটনাস্থলেই নিহত হন হাক্কানি।

আফগানিস্তানের তালিবান সরকারের সমর্থক ছিলেন হাক্কানি। জঙ্গি গোষ্ঠী আইসিসের কড়া সমালোচকও ছিলেন তিনি। মনে করা হচ্ছে, আইসিসের হামলাতেই খুন হলেন তিনি।

গত বছর অগস্ট মাসে আফগানিস্তানের দখল করে নেয় তালিবান। তালিবানের সর্বোচ্চ পর্যায়ের ধর্ম নেতা ছিলেন এই হাক্কানিই। এই মৃত্যু আফগানিস্তানের জন্য খুব বড় ক্ষতি বলেও জানিয়েছে তালিবান।

নোবেলের যেন শিক্ষা নেই! এবার রবীন্দ্রনাথকে বয়কটের ডাক, প্রতিবাদ আছড়ে পড়েছে তাঁর ফেসবুক পোস্টে


```