Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মোদী কখনই আপনাদের ক্ষতি হতে দেবেন না, কৃষকদের উদ্দেশে আবেদন রাজনাথের

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে কিষাণ দিবস। দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং-এর জন্মদিনটি কিষাণ দিবস হিসাবে পালন করা হয়। এদিনই দিল্লিতে কৃষকদের অবস্থান ২৮ দিনে পড়ল। আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সি

মোদী কখনই আপনাদের ক্ষতি হতে দেবেন না, কৃষকদের উদ্দেশে আবেদন রাজনাথের

শেষ আপডেট: 23 December 2020 06:55

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে কিষাণ দিবস। দেশের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং-এর জন্মদিনটি কিষাণ দিবস হিসাবে পালন করা হয়। এদিনই দিল্লিতে কৃষকদের অবস্থান ২৮ দিনে পড়ল। আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন বলেন, সরকার আপনাদের প্রতি সংবেদনশীল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনই আপনাদের ক্ষতি হতে দেবেন না। রাজনাথ সিং-এর কথায়, "কিষাণ দিবসে আমি দেশের সকল অন্নদাতাকে অভিনন্দন জানাই। তাঁদের জন্যই দেশে খাদ্য নিরাপত্তা বজায় আছে। কৃষি আইনের বিরুদ্ধে কয়েকজন কৃষক বিক্ষোভ দেখাচ্ছেন। সরকার সংবেদনশীলতা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলছে। আমি আশা করি, তাঁদের আন্দোলন শেষ হবে শীঘ্র।" প্রতিরক্ষামন্ত্রী হিন্দিতে টুইট করে বলেন, "চৌধুরি চরণ সিং চাইতেন, কৃষকদের আয় বৃদ্ধি পাক। তাঁদের উৎপাদিত ফসল ভাল দাম পাক। কৃষকরা সম্মান পান।" রাজনাথ দাবি করেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর আদর্শে অনুপ্রাণিত। তিনি কৃষকদের স্বার্থেই পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী কখনও কৃষকদের ক্ষতি হতে দেবেন না।" কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর এদিন বিকালে কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। একটি সূত্রে খবর কৃষকদের সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলি কৃষি আইনগুলি শর্তসাপেক্ষে সমর্থন করতে পারে। মঙ্গলবার কৃষিমন্ত্রী বলেন, "আমি কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, কৃষি আইনগুলি কৃষকদের মঙ্গল করবে। সরকারের কাছে তাদের আবেদন, ওই তিনটি আইনের কোনও অংশ যেন সংশোধন না করা হয়।" দিল্লি ও তাঁর আশপাশে কৃষক আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে। মঙ্গলবার কৃষক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকেও। আম্বালা যাওয়ার পথে কালো পতাকা দেখানো হয় তাঁকে। বিক্ষোভের জেরে ফিরে আসতে হয় মুখ্যমন্ত্রীর কনভয়কে। মঙ্গলবার খট্টরের কনভয়কে আটকানোর চেষ্টা করেন কৃষকরা। পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনার বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে খট্টরের কনভয়ের সামনে কালো পতাকা ও লাঠি নিয়ে দাঁড়িয়ে কৃষকরা। কালো পতাকা দেখানোর পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। কৃষকদের জমায়েত দেখেই ধীরে হয়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে পুলিশ। কিন্তু সরানো যায়নি। অবশেষে যে পথে এসেছিল সে পথেই ফিরে যায় খট্টরের কনভয়। পুরসভার ভোটের দাঁড়ানো বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মঙ্গলবার আম্বালা যাচ্ছিলেন মনোহর লাল খট্টর। তার আগেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী রতন লাল কাটারিয়াকেও কালো পতাকা দেখান কৃষকরা। তিনি আবার আম্বালার সাংসদ।

```