Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী, বাড়বে মনোনয়নের সময়সীমা, হাইকোর্টে রায় সোমেই

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন ভোট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির কিছু অংশকে চ্যালেঞ্জ করে কংগ্রেস ও বিজেপি মামলা করেছিল। সেদিনই জরুরি ভ

পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী, বাড়বে মনোনয়নের সময়সীমা, হাইকোর্টে রায় সোমেই

শেষ আপডেট: 12 June 2023 04:57

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন ভোট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তির কিছু অংশকে চ্যালেঞ্জ করে কংগ্রেস ও বিজেপি মামলা করেছিল। সেদিনই জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। শুনানি শেষে কমিশন ও রাজ্য সরকারের কাছে বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট।

সোমবারই এই মামলার শুনানি রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হবে, বাড়ানো হবে কি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সীমা, অশান্তি এড়াতে অনলাইনে মনোয়ন জমা দেওয়ার প্রক্রিয়া কি শুরু করবে কমিশন--- সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে হাইকোর্টের রায়ের পরেই।

গত বৃস্পতিবার অর্থাৎ ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করেন কমিশনের নয়া কমিশনার রাজীব সিনহা। শুক্রবারই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কমিশন। ৯ জুন থেকে শুরু হয় মনোয়ন জমা দেওয়ার কাজ। শেষ তারিখ ১৫ জুন। হাতে মাত্র ৬ দিন। যা নিয়ে আপত্তি তোলে বিরোধী শিবির।

হাইকোর্ট শুক্রবার জোড়া মামলার শুনানি শেষে পর্যবেক্ষণে জানায়, ৭৫ হাজার আসনে সব দলের প্রার্থীদের মনোয়ন জমা দেওয়ার জন্য ৬ দিন যথেষ্ট সময় নয়। এই ব্যাপারে কমিশনের বক্তব্য জানতে চেয়েছে হাইকোর্ট।

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানানো হয়েছে হাইকোর্টে। মনোয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের নানা জায়গায় অশান্তির খবর ঘটছে। বিরোধীদের বক্তব্য, যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে, অশান্তি তত বাড়বে।

হাইকোর্টে, বিজেপি ও কংগ্রেস দুই দলই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছে। সাধারণত পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব থাকে রাজ্য সরকারের হাতে। তাই হাইকোর্ট রাজ্যের কাছে নির্বাচনের নিরাপত্তা নিয়ে কী কী ব্যবস্থা করা হচ্ছে, তা জানতে চেয়েছে। সোমবারই রাজ্য সরকার নিজেদের বক্তব্য জানাবে উচ্চ আদালতে।

চলতি মাসেই অবসর দ্বিবেদীর, এক্সটেনশন না পেলে কে হবেন পরবর্তী মুখ্যসচিব


```