Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মাত্র ৯ মাস আগে স্বামীকে হারিয়েছেন, এখন চলে গেল মেয়েও! দিশেহারা অবস্থা সুতন্দ্রার মায়ের

গাড়ি নিয়ে গয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে সুতন্দ্রার গাড়ি ধাওয়া করে কয়েকজন মদ্যপ যুবক।

মাত্র ৯ মাস আগে স্বামীকে হারিয়েছেন, এখন চলে গেল মেয়েও! দিশেহারা অবস্থা সুতন্দ্রার মায়ের

গ্রাফিক - শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 24 February 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৯ মাস আগে স্বামীকে হারিয়েছিলেন তিনি। আর এখন চলে গেল মেয়েও। সোমবার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় (Panagarh Accident Case) যার মৃত্যু হয়েছে, সেই সুতন্দ্রার (Sutandra Chatterjee) মা এখন কার্যত দিশেহারা। মেয়েকে তো আর ফেরত পাবেন না, তাই দোষীদের কড়া শাস্তি ছাড়া আর কিছু চাইছেন না তিনি। 

গাড়ি নিয়ে গয়া (Gaya) যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে সুতন্দ্রার গাড়ি ধাওয়া করে কয়েকজন মদ্যপ যুবক। শুধু ধাওয়া করা নয়, তরুণীকে লক্ষ্য করে লাগাতার নোংরা অঙ্গভঙ্গি, কটূক্তি করা তো বটেই, দু'-দুবার সুতন্দ্রার গাড়িতে ধাক্কাও মারে তারা। মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে তাঁর গাড়ি অন্য রাস্তায় নিয়ে যান চালক। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। 

চন্দননগরের নাড়ুয়া রায়পাড়ায় থাকতেন সুতন্দ্রা। ৯ মাস আগে তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মা-ঠাকুমার সঙ্গে থাকতেন তিনি। এই ঘটনার খবর পেয়ে শোকে পাথর হয়ে গেছেন তাঁরা। সংবাদমাধ্যমে সুতন্দ্রার মা জানিয়েছেন, মেয়ে তাঁর একমাত্র ভরসা ছিল। স্বামীকে হারানোর পর সুতন্দ্রাই ছিল তাঁর কাছে সব। আজ সেই মেয়েও তাঁকে ছেড়ে চলে যাওয়ায় জীবনটা শূন্য হয়ে গেল তাঁর। মেয়েকে তো আর ফেরত পাবেন না, তাই ওই মত্ত যুবকদের কঠোরতম শাস্তি চাইছেন তিনি। 

জাতীয় সড়কে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠে গেছে। বুদবুদের কাছে একটি পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরিয়েছিলেন সুতন্দ্রারা। সেখান থেকেই ওই মত্ত যুবকদের গাড়ি তাঁদের ধাওয়া করতে থাকে। গাড়ির চালক সহ আরও তিনজন দুর্ঘটনায় বেঁচে গেলেও, প্রাণ চলে গেছে সুতন্দ্রার। যারা বেঁচে গেছেন তাঁদের দাবি, বেশ কয়েক কিলোমিটার তাঁদের ধাওয়া করা হয়েছিল। কিন্তু টানা রাস্তায় কোনও পুলিশের গাড়ি পর্যন্ত দেখতে পাননি তাঁরা। 

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে দুর্ঘটনার এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা সুতন্দ্রাকে ধাওয়া করেছিল, তাদের আদৌ সে চিনত কিনা, তারা সুতন্দ্রাকে চিনত কিনা, সব বিষয়ে জানতে মরিয়া পুলিশ। ছোট থেকেই ভাল নাচ করতেন তরুণী। পরে নিজেরাই একটা নাচের গ্রুপ তৈরি করেন। বাইরে বাইরে অনুষ্ঠানও করতেন। অনুমান, সেই সূত্রে হয়তো সুতন্দ্রার পিছু নিতেন পারে ওই যুবকরা। 


```