Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ঐন্দ্রিলাকেই নাকি যৌন হেনস্থা করেছিলেন সাগ্নিক! ফের নয়া মোড় পল্লবী-মৃত্যু তদন্তে

দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যু রহস্যে (Pallabi Dey Death) ফের সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এবার পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর নামে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ঐন্দ্রিলা! পল্লবীর পরিবার, মেয়ের মৃত্যুর জন্য স

ঐন্দ্রিলাকেই নাকি যৌন হেনস্থা করেছিলেন সাগ্নিক! ফের নয়া মোড় পল্লবী-মৃত্যু তদন্তে

শেষ আপডেট: 20 May 2022 08:16

দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী পল্লবী দে'র মৃত্যু রহস্যে (Pallabi Dey Death) ফের সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। এবার পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর নামে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ঐন্দ্রিলা! পল্লবীর পরিবার, মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলাকেও কাঠগড়ায় তুলেছিল। পল্লবীর বাবা নীলু দে জানিয়েছিলেন, সাগ্নিকের সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্ক মেনে না নিতে পেরেই এমন কাণ্ড ঘটিয়েছিল তাঁর মেয়ে।

কিন্তু সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করছিলেন পল্লবীর বন্ধু ঐন্দ্রিলা। তারপর নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। পল্লবীর মৃত্যুতে (Pallabi Dey Death) সাগ্নিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশি হেফাজতেই চলছে জিজ্ঞাসাবাদ। একাধিক সূত্র মিলিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। তার মধ্যেই সাগ্নিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ ঐন্দ্রিলাই।

যে ঐন্দ্রিলা দিন কয়েক আগেই বলেছিলেন তাঁর সঙ্গে সাগ্নিকের কোনও সম্পর্ক নেই। পল্লবীর সূত্রেই আলাপ দু'জনের। পল্লবী ও সাগ্নিকের ফ্ল্যাটে পার্টি হলে মাঝে মধ্যে অন্য পাঁচ বন্ধুর মতো তিনিও উপস্থিত থাকতেন। সেই ঐন্দ্রিলাই এবার দাবি করলেন, এক পার্টিতে তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন সাগ্নিক! জানান, ওই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানাবে বলে ঠিক করেছিলেন তিনি। কিন্তু পল্লবী তখন কান্নাকাটি করে তাঁকে থানা পুলিশ না করার অনুরোধ করেছিলেন।

গত সোমবার পল্লবীর বাবা নিলু দে গড়ফা থানায় মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক ও ঐন্দ্রিলার নামে থানায় অভিযোগ করেছিলেন। তবে সাগ্নিককে তদন্তের স্বার্থে একাধিকবার ডাকা হলেও এখনও পর্যন্ত ঐন্দ্রিলাকে ডাকেননি তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, শীঘ্রই ঐন্দ্রিলাকেও তলব করা হবে।

পার্থ চট্টোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট, ফের জেরা শিগগির


```