Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

চিন-পাকিস্তান বিষাক্ত গ্যাস ছড়িয়েছে, তাই দিল্লির দূষণ, মন্তব্য বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী সুনীল ভারালা মন্তব্য করেছিলেন, ইন্দ্রদেবের যজ্ঞ করলেই কেটে যাবে দিল্লির দূষণ। কিন্তু এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই রাজ্যেরই আর এক বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা জানিয়েছেন

চিন-পাকিস্তান বিষাক্ত গ্যাস ছড়িয়েছে, তাই দিল্লির দূষণ, মন্তব্য বিজেপি নেতার

শেষ আপডেট: 6 November 2019 06:26

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী সুনীল ভারালা মন্তব্য করেছিলেন, ইন্দ্রদেবের যজ্ঞ করলেই কেটে যাবে দিল্লির দূষণ। কিন্তু এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই রাজ্যেরই আর এক বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা জানিয়েছেন কেন এই দূষণ। কী করে তা ছড়াচ্ছে! তাঁর কথায়, “হতে পারে ভারতকে যে পড়শি দেশগুলি ভয় পায়, তারাই বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছে। যেমন পাকিস্তান আর চিন আমাদের ভয় পায়। ওরাই এটা করেছে ভারতকে বিপাকে ফেলতে।” তিনি বলেছেন, দ্বিতীয়বার মোদী সরকার গঠন হওয়ার পর থেকেই পাকিস্তান ভয়ে ঠকঠক করে কাঁপছে। তাই ওরাই এই কাণ্ড করে থাকতে পারে। দিল্লির দূষণ নিয়ে চিন্তিত গোটা দেশ। ধোঁয়াশায় ঢাকা রাজধানীর ছবি জনমানসে তৈরি করেছে আতঙ্ক। এমনকি জার্মান চ্যান্সেলর ভারত সফরে এসেও দিল্লির অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। গাড়ি চলাচলে জোড়-বিজোড় প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। তাতে কিছুটা সুরাহাও হয়েছে। মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ধোঁয়াশা কিছুটা কাটতেও শুরু করেছে। কিন্তু এখনও বিপন্মুক্ত নয় রাজধানী। দিল্লির দূষণের মূল দুটি কারণের একটি হল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের এই খড় পোড়ানো। পর্যবেক্ষকদের মতে, দিল্লিতে বাতাসে যে বিঁষ ছড়িয়েছে তার ২৭ শতাংশের দায় পাঞ্জাব ও হরিয়ানার খড় পোড়ানো। দুই,  যানবাহনের ধোঁয়া। প্রায় ১৫ লক্ষ গাড়ি চলে প্রতিদিন। বিশেষজ্ঞদের সাফ কথা, খড় পোড়ানো বন্ধ করতে হবে। কিন্তু সে সবে পাত্তাই দেননি বিজেপির এই নেতা। তাঁর স্পষ্ট কথা, দিল্লিতে বিষাক্ত গ্যাস ছড়ানোর পিছনে হয় রয়েছে বেজিং নয় ইসলামাবাদ।

```