Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

স্মাগলার থেকে পাঁচবারের মুখ্যমন্ত্রী, জেলে ৮৬ বছরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিচিত্র জীবন সফর চৌতালার

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিমানবন্দর দিয়ে বিদেশি ঘড়ি পাচারের অভিযোগে পুলিশ ও কাস্টমসের হাতে ধরা পড়ার পর পুত্রের সঙ্গে সম্পর্কই চুকিয়ে দিলেন বাবা। জাতীয় রাজনীতিতে পা রাখার স্বপ্ন বয়ে বেড়ানো বাবা এমন কুলাঙ্গার পুত্রকে কী করে মেনে নেবেন?

স্মাগলার থেকে পাঁচবারের মুখ্যমন্ত্রী, জেলে ৮৬ বছরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিচিত্র জীবন সফর চৌতালার

শেষ আপডেট: 28 May 2022 09:53

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিমানবন্দর দিয়ে বিদেশি ঘড়ি পাচারের অভিযোগে পুলিশ ও কাস্টমসের হাতে ধরা পড়ার পর পুত্রের সঙ্গে সম্পর্কই চুকিয়ে দিলেন বাবা। জাতীয় রাজনীতিতে পা রাখার স্বপ্ন বয়ে বেড়ানো বাবা এমন কুলাঙ্গার পুত্রকে কী করে মেনে নেবেন? রাতারাতি ত্যাজ্য ঘোষণা করলেন ছেলেকে। ফলে আদালতে আইনজীবী মিলল না স্মাগলিংয়ে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত পুত্রের কপালে। ‘সব ঝুট হ্যায়’ বলতে বলতে সে জেলে চালান হয়ে গেল। (Om Prakash Chautala)

পরের দৃশ্যটি ভারতীয় রাজনীতিতে পরিবারতন্ত্রের এক বিচিত্র লীলা। বাবা অথার্ৎ হরিয়ানার মুখ্যমন্ত্রী দেবীলাল কেন্দ্রে বিশ্বনাথপ্রতাপ সিংয়ের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হতেই ঘড়ি স্মাগলিংয়ের অভিযোগে জেল ফেরৎ ত্যাজ্য পুত্রকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়ে দিলেন। আচমকাই হরিয়ানার (Haryana) মুখ্যমন্ত্রী হয়ে গেলেন স্কুলের গণ্ডী না পেরনো ওমপ্রকাশ চৌতালা (Om Prakash Chautala)। সেটা ১৯৮৯-এর ঘটনা।

সেই থেকে মোট পাঁচবার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছেন চৌতালা। একবার মাত্র পাঁচ দিনের জন্য। আর পুরো পাঁচ বছরও মুখ্যমন্ত্রী ছিলেন মাত্র একবারই। তারই মধ্যে সাতবার বিধায়ক হয়েছেন। দু'বার জেলে গিয়েছেন। দীর্ঘতম জেল জীবন দশ বছরের। গত বছর জুলাইয়ে দিল্লির তিহার জেলের বন্দি জীবন কাটিয়ে রাজ্যে ফিরেছিলেন। জেল হয়েছিল হরিয়ানায় শিক্ষক নিয়োগে অনিয়মের ঘটনায় যুক্ত থাকার অপরাধে। শুক্রবার রাতে ৮৭ বছর বয়সি চৌতালার স্থান হয়েছে তিহার জেলের সেই দু-নম্বর সেলেই, যেখানে এক বছর আগেও টানা দশ বছর কাটিয়েছেন। এবার গেলেন আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায়। এবার সাজা চার বছরের কারাবাস।

সেই থেকে চর্চা শুরু হয়েছে, এই দফায় চার বছর জেলে কাটানোর সময় রাজ্যের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী কি গ্র্যাজুয়েশন শেষ করবেন? চৌতালা এখনও এই ব্যাপারে মুখ খোলেননি। আগের বার জেল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ওপেন স্কুল বোর্ডের পরীক্ষায়। পরীক্ষায় সময় প্যারলে মুক্তি পেয়ে হরিয়ানার বাড়িতে ছিলেন। কিন্তু পরীক্ষা কেন্দ্র পড়েছিল তিহার জেলে। ফলে পরীক্ষায় বসতে প্যারলে মুক্তির সময়সীমা শেষ হওয়ার আগেই জেলে ফিরে যেতে হয়। জেলের বাইরে পরীক্ষার্থী চৌতালার কাছে সাংবাদিকেরা তাঁর সেদিনের অনুভূতি জানতে চাইলে জবাব দিয়েছিলেন, ‘আমি এখন ছাত্র, পরীক্ষার্থী। বাইরের কারও সঙ্গে কথা বলব না।’

মাধ্যমিক পাশের সার্টিফিকেট হাতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশট চৌতালা। পাশে ‘দশভি’-র একটি দৃশ্যে অভিষেক বচ্চন। ফাইল চিত্র।

প্রথম ডিভিশনে উচ্চমাধ্যমিত পাশ করার পর জানা যায় হরিয়ানার পাঁচবারের মুখ্যমন্ত্রী মাধ্যমিকেই বসেননি। ফলে পরের বছরই ওপেন বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসেন চৌতালা। ততদিন উচ্চমাধ্যমিকের মার্কশিট জেল কর্তৃপক্ষের কাছে গচ্ছিত থাকে। ওই পরীক্ষায় অবশ্য প্রথম ডিভিশন পাওয়া হয়নি। তবে ৫৩.৪ শতাংশ নন্বর পেয়ে সসম্মানেই মাধ্যমিক উতরে যান। বিষয় ছিল উর্দু, বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য।

গত এপ্রিলে রিলিজ হয়েছে অভিষেক বচ্চন অভিনীত, তুষার জালোটা পরিচালিত হিন্দি ছবি ‘দশভি’। ছবির রাজনীতিক চরিত্রটি জেল থেকে ক্লাস টেন পাশ করে। আর বাস্তবের রাজনীতিক ওমপ্রকাশ চৌতালা জেলে বসে মাধ্যমিকের সঙ্গে উচ্চমাধ্যমিকও পাশ করেছেন। গত বছর ‘দশভি’-র শ্যুটি চলাকালে হরিয়ানার বিজেপি সরকারের কারা দফতর রাজ্যের পাঁচবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সার্টিফিকেট তুলে দেয়। সেই খবর জানতে পেরে টুইটে ওমপ্রকাশকে শুভেচ্ছা জানান অভিষেক। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে সেই চৌতালার তৃতীয়বারের কারা জীবন।

রাজনীতিতে অপরাধ এবং ওমপ্রকাশ চৌতালা সমার্থক বহু বছর ধরেই। তাঁর নির্বাচন ছিল ভয়াবহ অভিজ্ঞতা। গোটা দেশের মানুষ টিভির পর্দায় চাক্ষুষ করেছিল হরিয়ানা বিধানসভার সেই উপ-নির্বাচনে কেমন রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল চৌতালার দলবল। বুথ দখল করে চলে ছাপ্পা ভোটের উৎসব। স্বভাবতই নির্বাচন কমিশন সেই ভোট বানচাল করে দেয়।

পরের নির্বাচন আবার মাঝপথে বন্ধ হয়ে যায় নির্দল প্রার্থী আমির সিং খুনের ঘটনায়। সেই খুনের তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশন জানায়, খুনিদের পিছনে চৌতালারও হাত ছিল। খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগেও কয়েক বছর জেল খাটতে হয় তাঁকে। এইভাবেই সত্তর-আশি-নব্বুইয়ের দশকের হিন্দি ছবির ভিলেন চরিত্রের সঙ্গে নিজেকে এক করে ফেলেন হরিয়ানার এই জাঠ নেতা। ফলে রূপোলি পর্দার ভিলেনদের মতো তাঁকে ঘিরেও আম-জনতার কৌতুহল থাকা স্বাভাবিক। ২০১৪-তে হরিয়ানা বিধানসভার ভোটের মুখে গুগল জানায়, রাজনীতিকদের মধ্যে ওমপ্রকাশ চৌতালাকে নিয়েই আম-আদমির কৌতুহল সবচেয়ে বেশি। হরিয়ানার এই নেতা সম্পর্কেই গুগুলে সবচেয়ে বেশি সার্চ হয়।

দেশের একমাত্র উপ প্রধানমন্ত্রী দেবীলাল এবং তাঁর পুত্র ওমপ্রকাশই শুধু নন, হরিয়ানায় যেন রাজনীতির শূন্যস্থান পূরণের জন্যই ‘নিবেদিত’ চৌতালা পরিবার। প্রয়াত দেবীলালের দুই পুত্র অকালে মারা গিয়েছেন। বড় ছেলে ওমপ্রকাশ। কনিষ্ঠতম রঞ্জিৎ সিং বর্তমানে হরিয়ানার বিদ্যুৎমন্ত্রী। চৌতালার বড় ছেলে অভয় বর্তমানে বিধায়ক। ছোট ছেলে অজয় জননায়ক জনতা পার্টির জাতীয় আহ্বায়ক। অজয়ের ছেলে দুষ্মন্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী। অভয়ের দুই পুত্র করণ এবং অর্জুনও রাজনীতিতে গা ভাসিয়েছে। তবে গোটা পরিবার এখন পাখির চোখ করেছে কীভাবে ৮৭ বছর বয়সি ওমপ্রকাশকে জামিনে মুক্ত করা যায়।

কলকাতায় পারদ আরও চড়বে! জ্যৈষ্ঠের বিকেল ভেজাবে কালবৈশাখী, কী বলছে হাওয়া অফিস


```