Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in

এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ডের জন্য পাইলট প্রজেক্ট রাজ্যের, জরুরি ভিত্তিতে পুজোর আগেই শুরু

দ্য ওয়াল ব্যুরো: এবার স্কুল পড়ুয়াদেরও (school students) আধার  নথিভুক্ত (aadhar registration) করবে রাজ্য সরকার (west bengal government)। জরুরি ভিত্তিতে আধার নথিভুক্ত করাবেন স্কুল পরিদর্শকরা। ১ অক্টোবর থেকে আধার নিয়ে পাইলট প্রজেক্ট (pilo

এবার স্কুল পড়ুয়াদের আধার কার্ডের জন্য পাইলট প্রজেক্ট রাজ্যের, জরুরি ভিত্তিতে পুজোর আগেই শুরু

শেষ আপডেট: 21 September 2021 16:28

দ্য ওয়াল ব্যুরো: এবার স্কুল পড়ুয়াদেরও (school students) আধার  নথিভুক্ত (aadhar registration) করবে রাজ্য সরকার (west bengal government)। জরুরি ভিত্তিতে আধার নথিভুক্ত করাবেন স্কুল পরিদর্শকরা। ১ অক্টোবর থেকে আধার নিয়ে পাইলট প্রজেক্ট (pilot project) শুরু হবে। পুজোর আগেই সেই এই কাজে হাত দিচ্ছে নবান্ন (nabanna)। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের আধার ‘এনরোলমেন্ট’ হবে। যেসব পড়ুয়াদের আধার কার্ড নেই, তাঁদের নাম 'বাংলার শিক্ষা' পোর্টালে নথিভুক্ত করতে হবে। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নথিভুক্ত করার কাজ হবে। ৮ অক্টোবর পর্যন্ত এই পাইলট প্রজেক্ট চলবে। তারপর পুজোর ছুটি। ছুটির পর পরবর্তী কাজ হবে। কেন্দ্র সরকার ইতিমধ্যেই পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য  ‘বাল আধার কার্ড’-এর সিদ্ধান্ত নিয়েছে। ইউআইডিএআই-এর এই আধার কার্ড গোটা দেশে পরিচয় পত্র হিসাবে ব্যবহার করা হবে। কেউ যদি ভারতের নাগরিক হয় এবং সে বিদেশে যায় সে ক্ষেত্রে পাসপোর্ট তৈরি কিংবা পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে আধার নম্বর অত্যাবশ্যক। উচ্চ শিক্ষা, জিইই কিংবা এনইইটি-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আধার কার্ড প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে। তাই স্কুল শিক্ষার সময় থেকেই পড়ুয়াদের আধার কার্ড তৈরি করে দিতে চায় রাজ্য। কেন্দ্র সরকারের ইউআইডিএআই কর্তৃপক্ষ আধার কিট দেবে। স্কুল পর্যবেক্ষকরা স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের আধার নথিভুক্তিকরণের কাজ করবেন।    

```