Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মুখে ৫০০-র নোট সেঁটে বাজেটে শুভেন্দুরা, অভিনব প্রতিবাদে গেরুয়া শিবির

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে বাকি সমস্ত বিজেপি বিধায়ককে অভিনব সাজে দেখা গেল বুধবারের বাজেট অধিবেশনে (Budget Session)। দেখা গেল সবার মুখে নীল রঙের মাস্ক। তার উপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট (Rs

মুখে ৫০০-র নোট সেঁটে বাজেটে শুভেন্দুরা, অভিনব প্রতিবাদে গেরুয়া শিবির

শেষ আপডেট: 15 February 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে বাকি সমস্ত বিজেপি বিধায়ককে অভিনব সাজে দেখা গেল বুধবারের বাজেট অধিবেশনে (Budget Session)। দেখা গেল সবার মুখে নীল রঙের মাস্ক। তার উপর সাঁটা রয়েছে একটি ৫০০ টাকার নোট (Rs 500 note)।

কেন?

শুভেন্দুদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা দিয়ে বাংলার মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে রাজ্য সরকার। তার প্রতিবাদেই মাস্কের উপর ৫০০ টাকার নোট সেঁটে বিধানসভার বাজেট অধিবেশনে এসেছেন তাঁরা।

বাজেট বা বিধানসভার অধিবেশনে ইস্যুভিত্তিক প্রতিবাদে নানান ধরনের সাজ পোশাক নতুন নয়। অতীতে ডেঙ্গি ইস্যুতে থার্মোকলের মশা, মশারি এসব দেখা গিয়েছে বিধানসভায়। রান্নার গ্যাস, পেট্রলের জার নিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদও নতুন নয়। তবে নোট সেঁটে এ হেন প্রতিবাদ সাম্প্রতিক সময়ে অভিনব বলেই মত অনেকের।

তৃণমূল অবশ্য কটাক্ষ করে বলেছে, ওদের কিছু বলার নেই বলে ওরা জোকার সেজে এসেছিল। এদিন লক্ষ্মীর ভাণ্ডারের এক্সটেনশন প্রকল্প ঘোষণা করা হয়েছে বাজেটে। বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে নাম রয়েছে এমন মহিলাদের বয়স ৬০ বছর হয়ে গেলে তাঁরা এমনিই বার্ধক্যভাতা হিসেবে এক হাজার টাকা পাবেন। নতুন করে তাঁদের আর আবেদন করতে হবে না।

ডিএ ঘোষণার পর গর্জে উঠল সরকারি কর্মচারীদের অনশন মঞ্চ, ‘এই ভিক্ষা নিচ্ছি না’


```