
শেষ আপডেট: 23 February 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) শুরুর দিনেই বিপত্তি ঘটে জলপাইগুড়িতে। হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সতর্ক করেছে বনদফতরকে। মমতার নির্দেশের পরই রাজ্যের বনদফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে প্রথম দিনের পরীক্ষা দিতে যাওয়ার পথে জলপাইগুড়ির বেলাকোবায় বৈকুণ্ঠপুরের জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে অর্জুন দাস নামে এক পরীক্ষার্থীর। বাবার সঙ্গে বাইকে করে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতি পিষে মারে তাকে।
এই ঘটনা যখন ঘটেছে, তখন উত্তরবঙ্গেই রয়েছেন মমতা। ঘটনাটি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। জলপাইগুড়ির জেলাশাসক ও বন দফতরের সঙ্গে কথাও বলেন বিষয়টি নিয়ে। তিনি বলেন, 'আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি যা মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয় তার সব ব্যবস্থা করতে।'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসে বনদফতর। বিজ্ঞপ্তি জারি করে ৮ দফা গাইডলাইন প্রকাশ করা হল।
কী আছে গাইডলাইনে---
হাতির পাল দাপিয়ে বেড়াচ্ছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে পৌঁছে দিচ্ছে বন দফতর