Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

নকল বদলে আসল গয়না হাতিয়ে কাটোয়া পুলিশের জালে মহিলা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবারও সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর (Shoplifter Arrest) ধরল পুলিশ। এবার সোনা চোর। নকল সোনার গয়না বদলে অভিনব কায়দায় আসল সোনার গয়না চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। ধৃত মহিলার ব্যাগ থেকে ছ’লক্ষ টাক

নকল বদলে আসল গয়না হাতিয়ে কাটোয়া পুলিশের জালে মহিলা

শেষ আপডেট: 30 November 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: আবারও সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর (Shoplifter Arrest) ধরল পুলিশ। এবার সোনা চোর। নকল সোনার গয়না বদলে অভিনব কায়দায় আসল সোনার গয়না চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা। ধৃত মহিলার ব্যাগ থেকে ছ’লক্ষ টাকার সোনার গয়না ও নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কাটোয়া স্টেশন রোডে (Katwa Station)।

বুধবার দুপুরে কাটোয়া কাছারি রোডের একটি সোনার দোকানে এক মহিলা গ্রাহক সেজে ঢুকে সোনার আংটি নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘণ্টাখানেকের মধ্যেই ওই মহিলাকে আটক করে পুলিশ।

জেলবন্দির ফার্ম হাউজে বোমার খোঁজে তল্লাশি চন্দননগর পুলিশের

পুলিশসূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই মহিলা কাছারি রোডের একটি সোনার দোকানে ঢুকে আংটি দেখতে চান। দোকানের কর্মচারিরা মহিলাকে সোনার আংটি দেখান। আংটি পরে দেখার সময় আঙুলে থাকা নকল আংটি বাক্সে রেখে আসল আংটি নিয়ে চম্পট দেন। মহিলা চলে যাওয়ার পর দোকানের কর্মচারিদের নজরে আসে এই ঘটনা। দোকানের তরফ থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি কাটোয়া থানায় জানানো হয়। খবর পেয়ে শহরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে কাটোয়া স্টেশন থেকে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তার ব্যাগ তল্লাশি করে প্রায় ছ’লাখ টাকার সোনার গহনা উদ্ধার হয়। সোনার চেন, বালা, কানপাশা, আংটি, শাঁখা বাঁধানো, পলা বাঁধানো ও রুপোর হার উদ্ধার হয়। নগদ ৩৩ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।

চুরিচক্রে আর কেউ জড়িত কিনা জানার জন্য মহিলাকে পুলিশ জেরা করছে। শুক্রবারে বীরভূম জেলার লাভপুরে একটি জুয়েলারি দোকানে গ্রাহক সেজে ঢুকে এক মহিলা দুটি সোনার বালা চুরি করে চম্পট দেয়। বীরভূম জেলা পুলিশ দোকানের সিসি ক্যামেরায় সেই মহিলার ছবি পার্শ্ববর্তী জেলার থানাগুলিতে পাঠায়। কাটোয়া থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া মহিলাই এই ঘটনাটির সঙ্গেও জড়িত বলে জানাগিয়েছে।


```