Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

BREAKING: ৩১ জুলাই জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর 

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পঠনপাঠন শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুল

BREAKING: ৩১ জুলাই জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর 

শেষ আপডেট: 23 June 2020 09:50

দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পঠনপাঠন শুরু হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না।” হলও তাই। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত স্কুল-কলেজ খুলবে না। তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নির্ধারিত দিনে হবে বলেই জানিয়েছেন তিনি। জুলাইয়ের ২, ৬ ও ৮ তারিখে হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা তিনটি পরীক্ষা। করোনা সতর্কতায় মার্চের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন বন্ধ হয়ে যায় রাজ্যে। তারপর ধাপে ধাপে একের পর এক সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দফতর। প্রথম দফায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ। অর্থাৎ এবছর যারা ক্লাস ওয়ানে পড়ছে পরের শিক্ষাবর্ষে তারা এমনিই দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হবে। ক্লাস এইটের ছেলেমেয়েরা উঠবে নাইনে। তারপর একাদশ শ্রেণি নিয়েও সিদ্ধান্ত জানায় রাজ্য। পার্থবাবু ঘোষণা করেন একাদশ শ্রেণির সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণিরও পরীক্ষা অসম্পূর্ণ ছিল। মাধ্যমিকের খাতা দেখার বিষয়েও গত মাসে সরকারি সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউন উঠলেই ফলপ্রকাশ করা হবে। এমনিতেই বহু জায়গায় স্কুল কলেজকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে রয়েছেন ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। তা ছাড়া কোভিডের মৃদু উপসর্গ যাঁদের আছে তাঁদের জন্য সরকার সেফ হাউস করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাতে হাসপাতালের বেড শুধুমাত্র গুরুতর রোগীদের জন্য ব্যবহার করা যায়। সেই সেফ হাউসের জন্যও অনেক জায়গায় স্কুল, কলেজ নেওয়া হয়েছে। তাই অনেকেই আন্দাজ করছিলেন জুলাই মাসে স্কুল খোলা সম্ভব হবে না। এদিন সরকারি ঘোষণা করে দিলেন পার্থবাবু।

```