Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রাজ্যে একদিনে প্রায় ৩ হাজার করোনা আক্রান্ত, মৃত ৫১, সুস্থ হলেন দু’হাজারের বেশি

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে পরের দিন। গত কয়েক সপ্তাহ ধরে কোভিড সংক্রমণে এটাই রাজ্যের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শনিবার সন্ধেবেলা স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে তার কোনও ব্যতিক্রম হল না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে

রাজ্যে একদিনে প্রায় ৩ হাজার করোনা আক্রান্ত, মৃত ৫১, সুস্থ হলেন দু’হাজারের বেশি

শেষ আপডেট: 7 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে পরের দিন। গত কয়েক সপ্তাহ ধরে কোভিড সংক্রমণে এটাই রাজ্যের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। শনিবার সন্ধেবেলা স্বাস্থ্য ভবন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে তার কোনও ব্যতিক্রম হল না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। বুলেটিন অনুযায়ী বাংলায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা দু’হাজার ৯৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’হাজার ৬৪ জন। কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১ জনের। গত তিন-চার দিন ধরেই বাংলায় দিনে প্রায় ২৫ হাজার কোভিডের নমুনা পরীক্ষা হচ্ছে। এদিনও সংখ্যাটা ছিল তেমনই। স্বাস্থ্য ভবনের বুলেটিনে বলা হয়েছে ৭-৮ অগস্ট পর্যন্ত রাজ্যে ২৫ হাজার ১৪৮টি কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে। আইসিএমআর-এ অত্যাধুনিক যন্ত্র উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এবার রাজ্যে কোভিড টেস্টের সংখ্যা বেশ খানিকটা বাড়ানো সম্ভব হবে। দেখা গিয়েছে তার পর থেকেই করোনার নমুনা পরীক্ষা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এদিনের বুলেটিনেও জেলাগুলির মধ্যে কলকাতা রয়েছে শীর্ষে। ২৪ ঘণ্টায় মহানগরে চিকিৎসাধীন বা এখানকার ল্যাবে কোভিড পরীক্ষা হয়েছে এমন পজিটিভ রোগীর সংখ্যা ৬৮৪। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় ৬৫৩টি পজিটিভ ধরা পড়েছে এক দিনে। হাওড়া ও হুগলি মিলিয়ে সংক্রামিতের সংখ্যা ৪০০-র বেশি। জঙ্গলমহলের চার জেলার মধ্যে সব চেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে বাঁকুড়ায়। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন। তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ২১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় পাঁচ ও তিন জন কোভিডে আক্রান্ত হয়েছেন। উত্তরবঙ্গেও সংক্রমণ ছড়াচ্ছে আগের থেকে বেশি। মালদহে ১২২ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন। এরপরেই রয়েছে জলপাইগুড়ি। সেখানে কোভিডে আক্রান্ত হয়েছে ৮৭ জন। প্রসঙ্গত রাজ্যে এমন কনও জেলা নেই যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের হদিশ মেলেনি। মৃত্যু হার সবচেয়ে বেশি কলকাতাতেই। এই শহরে গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা গিয়েছেন ২০ জন। এর পরেই উত্তর ২৪ পরগনা। সেখানে মারা গিয়েছেন ১৯ জন। তাৎপর্যপূর্ণ হল গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৪টি জেলায় কোভিডে কারও মৃত্যু হয়নি। মৃত ৫১ জন ন’টি জেলার। তা ছাড়াও মনে রাখতে হবে এখনও পর্যন্ত চারটি জেলায় একজনও করোনায় মারা যাননি। সেগুলি হল উত্তরবঙ্গের কোচবিহার এবং জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৬১৫ জন। সেরে উঠেছেন ৬৫ হাজার ১২৪ জন। এখনও পর্যন্ত করোনা ছিল এমন মৃত্যু সংখ্যা ২০০৫ জন। এই মুহূর্তে করোনাভাইরাস সক্রিয় রয়েছে ২৫ হাজার ৪৮৬ জনের শরীরে।

```