
শেষ আপডেট: 13 March 2023 05:57
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। পশ্চিমের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় (Bengal) ছিটেফোঁটা বৃষ্টি হয়নি। বরং শুষ্ক হাওয়া ঢুকেছে। তবে এবার স্বস্তির কথা শোনাল আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবারের পর থেকে আবহাওয়ায় (Weather Update) বড় বদল হবে বলে পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস।
তুমুল ঝড়বৃষ্টি হতে পারে দুই বঙ্গেই। মার্চ মাসের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির(Rain) সম্ভাবনা আছে। অকাল কালবৈশাখীর পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। জানা গেছে, ১৬ ও ১৭ মার্চ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorms )বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তাপমাত্রার পারদ অনেকটাই কমবে।
সোমবার কলকাতায় মূলত পরিস্কার আকাশ থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ মার্চ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি উত্তরের এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পানশালার ভিতর ঢুকে নির্বিচারে গুলি চালাল বন্দুকবাজরা, মেক্সিকোয় মৃত্যু ১০ জনের