Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বনগাঁ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে পড়ে মৃত প্রৌঢ়, আধ ঘণ্টা পড়ে রইল দেহ! করোনা সন্দেহে এগিয়ে এল না কেউ

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল বনগাঁ হাসপাতাল। সেখান থেকে ট্রান্সফার করা এক রোগীর মৃত্যু হল অ্যাম্বুল্যান্সে ওঠার আগেই পড়ে গিয়ে। অভিযোগ, সাহায্য করতে এগিয়ে এলেন না কেউ। ওভাবেই  করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে এলো ন

বনগাঁ হাসপাতালে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে পড়ে মৃত প্রৌঢ়, আধ ঘণ্টা পড়ে রইল দেহ! করোনা সন্দেহে এগিয়ে এল না কেউ

শেষ আপডেট: 26 July 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো: চূড়ান্ত অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল বনগাঁ হাসপাতাল। সেখান থেকে ট্রান্সফার করা এক রোগীর মৃত্যু হল অ্যাম্বুল্যান্সে ওঠার আগেই পড়ে গিয়ে। অভিযোগ, সাহায্য করতে এগিয়ে এলেন না কেউ। ওভাবেই  করোনা সন্দেহে সাহায্য করতে এগিয়ে এলো না কেউ l হসপিটালের সামনে ৩০ মিনিট পড়ে থাকল মৃতদেহ l জানা গেছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ বনগাঁ এলাকার ব্যবসায়ী মাধব নারায়ণ দত্তকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পরীক্ষার পরে করোনা সাসপেক্টেড ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকেl কিন্তু কিছু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই কলকাতার কোনও হাসপাতালে রেফার করা হয় তাঁকেl অভিযোগ, অসুস্থ মাধববাবুকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্য তাঁর স্ত্রী আলপনা দত্ত তাঁকে হাসপাতাল থেকে একাই বের করে আনেন। কারণ করোনা সন্দেহে কেউ কাছে ঘেঁষছিল না। এর পরেই মাধববাবু মাটিতে লুটিয়ে পড়েন। তার পরেও তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ ওঠেl হাসপাতালের সামনেই পড়ে থাকে দেহl অনেক ক্ষণ পরে এক চিকিৎসক এসে মাধববাবুকে মৃত বলে ঘোষণা করেনl মৃতের স্ত্রী আলপনা দত্ত জানান, স্বামীকে অ্যাম্বুল্যান্সের তোলার সময়ে কেউ সাহায্য না করার কারণেই তিনি একাই অ্যাম্বুল্যান্সে তোলার চেষ্টা করছিলেন মাধববাবুকে। তখনই পড়ে যান মাধববাবু এবং মৃত্যু হয় তাঁরl এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বনগাঁ হাসপাতাল চত্বরে l

```