Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ছক ভাঙলেন নারী, শিলিগুড়িতে সরস্বতী পুজো করলেন স্কুলেরই এক ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরা দিচ্ছে আলপনা আর বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণে দেবী সরস্বতীর আরাধনা করছে তাদেরই এক সহপাঠিনী। যে যেকাজ ভাল করতে পারে তার জন্য বরাদ্দ সেই কাজ। সমানাধিকারের এর চেয়ে বড় উদাহরণ মেলা ভার। শিলিগু

ছক ভাঙলেন নারী, শিলিগুড়িতে সরস্বতী পুজো করলেন স্কুলেরই এক ছাত্রী

শেষ আপডেট: 30 January 2020 12:16

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরা দিচ্ছে আলপনা আর বিশুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণে দেবী সরস্বতীর আরাধনা করছে তাদেরই এক সহপাঠিনী। যে যেকাজ ভাল করতে পারে তার জন্য বরাদ্দ সেই কাজ। সমানাধিকারের এর চেয়ে বড় উদাহরণ মেলা ভার। শিলিগুড়ির হায়দরপাড়া বুদ্ধভারতী হাইস্কুল এব্যাপারে নজির তৈরি করল। জীবন সংগ্রামের নানা পর্যায়ে মহিলাদের ছক ভাঙার খবর শিরোনামে এসেছে বহুবার। এবার সরস্বতী পুজোতেও ছক ভাঙলেন এক নারী। পুজো করা কি শুধু ব্রাহ্মণ পুরুষদের অধিকারেই পড়ে?‌ পৌরোহিত্য কি মহিলারা করতে পারেন না?‌ এই ভাবনা পাল্টে দিতে অনেক আগেই উদ্যোগী হয়েছে বুদ্ধভারতী হাইস্কুল। স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন একাদশ শ্রেণির এক ছাত্রী, নাম আয়েশা বিশ্বাস। স্কুলের প্রধানশিক্ষক স্বপনেন্দু নন্দী জানালেন, ছাত্রছাত্রী মিলে মোট সাড়ে ন’শো জন পড়ুয়া রয়েছে ওই স্কুলে। তার মধ্যে পুরোহিতের ভূমিকায় এক ছাত্রীর এগিয়ে আসা এক নতুন দিগন্তের সূচনা করেছিল গত বছরে। বেশ কয়েক বছর ধরেই সরস্বতী পুজোর সময় পুরোহিত পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল এই স্কুলে। গতবার স্কুলের সকলে মিলে আলোচনা করে ঠিক করেন, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এই দায়িত্ব পালন করবেন। এগিয়ে আসেন কয়েকজন ছাত্রী। তাঁদের মধ্য থেকে গতবছর বেছে নেওয়া হয়েছিল স্নিগ্ধা নামে এক ছাত্রীকে। এবার স্নিগ্ধার পরিবর্তে এই দায়িত্ব পালন করলেন একাদশ শ্রেণির সংস্কৃত বিভাগের ছাত্রী আয়েশা বিশ্বাস। গত এক মাস ধরে স্কুলের সংস্কৃতের শিক্ষিকা তনুশ্রী পাল ওই ছাত্রীকে পুজো করার জন্য যথাযথ প্রশিক্ষণ দিয়েছেন। তারপর এল পুজোর দিন। সমস্ত আচার পালন করেই সম্পন্ন হল শ্রীপঞ্চমীর পুজো। ছাত্রছাত্রী নির্বিশেষে সকলের জন্য আয়োজন করা হয়েছিল আলপনা প্রতিযোগিতা। নতুন এই ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে আয়েশা জানালেন, ‘শিক্ষকশিক্ষিকারা বলেছিলেন, তাই এগিয়ে এসেছি। গত বছর স্নিগ্ধাদিকে দেখেছিলাম পুজো করতে, এবার আমি করলাম। দারুণ অভিজ্ঞতা। আমার মতো বাকিরাও যাতে এই ঐতিহ্য ধরে রাখে সেই আশায় রইলাম।’‌‌ স্কুলের প্রধানশিক্ষক স্বপনেন্দু নন্দী বলেন, ‘ছাত্রছাত্রীদের মনোবল বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরুষরাই সব পারে – এই ভাবনা থেকে সরে আসতে হবে। তাই গতবার থেকে এই উদ্যোগ নিয়েছি। আলপনা প্রতিযোগিতাও হয়েছে।’‌‌ গত বছর মাধ্যমিকে ভাল ফল করে শিক্ষকশিক্ষিকাদের নজর কেড়েছেন সবজি বিক্রেতার মেয়ে আয়েশা। শিক্ষানুরাগী মদন ভট্টাচার্য তাঁর পড়াশোনার জন্য আর্থিক সহায়তাও করেছেন। সবকিছু যেন আজ সার্থক হল এই প্রথা ভাঙার মধ্য দিয়ে।

```