Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Breaking: পথ দুর্ঘটনায় মৃত্যু: রণক্ষেত্র মালদার রতুয়া, পুলিশের গুলিতে জখম তিন

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্র হয়ে উঠল মালদার রতুয়া থানা এলাকার মহানন্দা টোলা। গতকাল মহানন্দা টোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিমল মণ্ডলের ( ৪২ )। সেই ঘটনাকে কেন্দ্র সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স

Breaking: পথ দুর্ঘটনায় মৃত্যু: রণক্ষেত্র মালদার রতুয়া, পুলিশের গুলিতে জখম তিন

শেষ আপডেট: 12 August 2019 17:04

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে রণক্ষেত্র হয়ে উঠল মালদার রতুয়া থানা এলাকার মহানন্দা টোলা। গতকাল মহানন্দা টোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিমল মণ্ডলের ( ৪২ )। সেই ঘটনাকে কেন্দ্র সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই দুর্ঘটনা নিয়ে এ দিন সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিল এলাকার লোক জন। কিন্তু পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। বিকেলে ময়না তদন্তের পর পরিমল মণ্ডলের বাড়িতে তাঁর মরদেহ পৌঁছয়। তার পর ফের পুলিশের কাছে অভিযোগ জানাতে যান এলাকাবাসীরা। কিন্তু অভিযোগ, তখনও পুলিশ টালবাহানা করে। এর পরেই মহানন্দা টোলার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়। রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাধা পায়। বরং তাদের উপরেও চড়াও হয় জনতা। তখন বেধড়ক লাঠি চার্জ শুরু করে পুলিশ। পাল্টা ইট পাটকেল ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। শেষে চাঁচোলের এসডিপিও-র নেতৃত্বে র‍্যাফ নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে কাঁদানে গ্যাস ও পরে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের গুলিতে তিন জন জখম হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জন পুলিশও জখম বলে খবর। তাদের মালদা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় প্রচন্ড উত্তেজনা রয়েছে বলে জানা গিয়েছে।

```