Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

দুর্গাপুরে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য, নিষ্ক্রিয় করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে বোমা উদ্ধারের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। তারা বোমা নিষ্ক্রিয় করে। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অন্যের দিকে অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চি

দুর্গাপুরে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য, নিষ্ক্রিয় করল পুলিশ

শেষ আপডেট: 4 November 2020 10:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে বোমা উদ্ধারের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে যায় পুলিশ। তারা বোমা নিষ্ক্রিয় করে। এই ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অন্যের দিকে অভিযোগ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ১ নম্বর ওয়ার্ডের কমলপুর এলাকার আদিবাসী পাড়ার মোহন্তবাগানে। প্লাস্টিকের মধ্যে তিনটি সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখে বুধবার ভোরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বুধবার ভোরে জঙ্গল সরাতে গিয়ে স্থানীয় কয়েকজন প্লাস্টিকের মধ্যে সুতলি পাকানো কিছু পড়ে থাকতে দেখেন। তাঁরা আশপাশের লোকজনকে খবর দেন। এরপর তাঁরা দুর্গাপুর থানার পুলিশকে জানায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। তারা গিয়ে দেখে তিনটি সুতলি বোমা পড়ে রয়েছে সেখানে। তারা বোমাগুলি উদ্ধার করে বালতির জলে তা ডুবিয়ে নিষ্ক্রিয় করে। কে বা কারা সেখানে বোমা রাখল, কিংবা কী কারণে সেই বোমা সেখানে মজুত করে রাখা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, ওই এলাকায় আদিবাসী গাওতার একটি কার্যালয় তৈরি হয়েছে। তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বোমা মজুত করছিল। তাদের পরিকল্পনা ছিল হামলা চালানোর। কিন্তু বোমা উদ্ধার হয়ে যাওয়ায় সেই কাজ তারা করতে পারেনি। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। শাসক দলের নেতা প্রশান্ত ঘোষের অভিযোগ, এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের সঙ্গে আদিবাসী গাওতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বোমা মজুত করছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার জন্য অবিলম্বে পুলিশি তদন্তের দাবি জানিয়েছে তারা। এই বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

```