Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

জানুয়ারিতেই বাংলায় জোড়া জনসভা অমিত শাহের, প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রা আটকে রয়েছে আদালতে। কিন্তু আদালত কী বলবে, কবে বলবে, তা নিয়ে আর অপেক্ষা করতে রাজি নয় বঙ্গ বিজেপি। তাই জানুয়ারিতেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এনে রাজ্যে দু’টি জনসভা করাতে চাইছে বিজেপি। শনিবার বিকেলে রাজ্য বিজেপি-র

জানুয়ারিতেই বাংলায় জোড়া জনসভা অমিত শাহের, প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

শেষ আপডেট: 5 January 2019 08:37

দ্য ওয়াল ব্যুরো: রথযাত্রা আটকে রয়েছে আদালতে। কিন্তু আদালত কী বলবে, কবে বলবে, তা নিয়ে আর অপেক্ষা করতে রাজি নয় বঙ্গ বিজেপি। তাই জানুয়ারিতেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে এনে রাজ্যে দু’টি জনসভা করাতে চাইছে বিজেপি। শনিবার বিকেলে রাজ্য বিজেপি-র শীর্ষ নেতার বৈঠকে বসবেন। সেখানে থাকবেন কেন্দ্রীয় বিজেপি-র তরফে বাংলার দুই পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন। বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, শনিবারের বৈঠকেই গোটা কর্মসূচি ঠিক হবে। তবে বিজেপি-র এক শীর্ষ নেতার দাবি, ১৬ জানুয়ারি অমিত শাহের সভা হবে শিলিগুড়িতে। ২৩ অথবা ২৪ জানুয়ারি সভা হবে কলকাতায়। বঙ্গ বিজেপি-র তরফে সর্বভারতীয় সভাপতিকে মৌখিকভাবে এই তারিখগুলির কথা জানিয়েও রাখা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। লোকসভার জন্য গা গরম করার যে কর্মসূচি নিয়েছিল অমিত শাহ- নরেন্দ্র মোদীর বাংলা ইউনিট, তা এমনিতেই এক মাস পিছিয়ে গিয়েছে। ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল রথযাত্রা। কোচবিহার, তারাপীঠ এবং গঙ্গাসাগর থেকে বেরনোর কথা ছিল রথের। ওই সময়ই রথযাত্রা উদ্বোধন করে জনসভা করার কথা ছিল সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। কিন্তু আদালতের রায়ে কার্যত ভণ্ডুল হয়ে যায় বিজেপি-র কর্মসূচি। দু’বার করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে ঘুরে রথ মামলা আপাতত সুপ্রিম কোর্টে। তাই রথ নিয়ে আর সময় নষ্ট করতে চাইছে না বিজেপি। গেরুয়া শিবিরের এক নেতার কথায়, এর মাঝে যদি আদালতের রায় রথযাত্রার পক্ষে যায়, তাহলে কোনও একটি রুটে প্রতীকী যাত্রা বের করা হবে। কিন্তু বঙ্গ বিজেপি-র টার্গেট এখন অমিত শাহকে দিয়ে জনসভা করিয়ে কর্মীদের মনোবলকে চাঙ্গা করা। তবে ব্রিগেডের দিনক্ষণও এখনও চূড়ান্ত হয়নি বলে জানাচ্ছেন বিজেপি নেতারা। রাজ্যের শীর্ষস্থানীয় এক বিজেপি নেতার কথায়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুটি জনসভাকে ব্রিগেডের রিহার্সালের মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট রথযাত্রা নিয়ে কী বলে তার উপর ঠিক হবে ব্রিগেডের জনসভার দিন। তবে লোকসভার আগে যে ব্রিগেডে জনসভা করে নিজেদের সাংগঠনিক শক্তি জানান দেবে বিজেপি তা পরিষ্কার। কিন্তু আপাতত বিজেপি নেতারা মনোনিবেশ করছেন, শিলিগুড়ি এবং কলকাতার জনসভাতেই।

```