Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গরুর দুধে সোনা, মূত্রে তামা! দিলীপের পাশে থেকে নয়া দাবি বিজেপির, প্রচার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গরুর দুধে সোনা আছে, সেই সোনার উৎস দেশি গরুর কুঁজের ভিতরে থাকা স্বর্ণনাড়ি। দিন কয়েক আগে এমনই দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এই নিয়ে চরম সমালোচনা হওয়ার পরে পোল্যান্ডের কোনও এক গবেষণায় গরুর দুধে সোন

গরুর দুধে সোনা, মূত্রে তামা! দিলীপের পাশে থেকে নয়া দাবি বিজেপির, প্রচার ভিডিও

শেষ আপডেট: 10 November 2019 19:32

দ্য ওয়াল ব্যুরো: গরুর দুধে সোনা আছে, সেই সোনার উৎস দেশি গরুর কুঁজের ভিতরে থাকা স্বর্ণনাড়ি। দিন কয়েক আগে এমনই দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এই নিয়ে চরম সমালোচনা হওয়ার পরে পোল্যান্ডের কোনও এক গবেষণায় গরুর দুধে সোনা থাকার কথা জানা গেছে বলে যুক্তিও দেন তিনি। এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের সপক্ষে একটি ভিডিও তৈরি করে বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করল বিজেপি। রবিবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমেও পাঠানো হয় ভিডিওটি, যাতে দাবি করা হয়েছে গরুর দুধে শুধু সোনা থাকে না, গরুর মূত্রে তামাও থাকে। গত সোমবার বর্ধমান টাউন হলে গাভী কল্যাণ সমিতির সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি দাবি করেন, “দেশি গরুর কুঁজে স্বর্ণনাড়ি থাকে। সেখানে সূর্যের আলো পড়লেই সোনা বের হয়। তাই গরুর দুধে সোনার ভাগ থাকে। ওই জন্য গরুর দুধের রং সোনালি হয়।” এই তত্ত্ব নিয়ে হইহই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেক প্রানী বিজ্ঞানীও বিষয়টি শুনে কার্যত অবাক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের এক অধ্যাপক তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন, “গরুর দুধে সোনা: এমন গবেষণা কোথায় হয়েছে তা জানতে পারলে ধন্য হতাম।” এই ঘটনার দু'দিন পরেই নিজের দাবির সমর্থনে পোল্যান্ডের এক গবেষণা পত্র সামনে নিয়ে আসেন দিলীপ ঘোষ। সেই গবেষণায় দাবি করা হয়েছে, গরুর দুধে সত্যি সত্যি নানা মিনারেলসের মধ্যে সোনাও রয়েছে। পোল্যান্ডের জার্নাল অফ এনভেয়রমেন্টাল স্টাডিজ-এ প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে গরুর দুধে মোট ৩৮ রকম মাইক্রোএলিমেন্ট রয়েছে। তার মধ্যে সোনাও রয়েছে। মধ্য ইউরোপের সাইলেসিয়া অঞ্চলের গরুর দুধেই সোনা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে। ওই গবেষণা পত্রে অবশ্য দিলীপ ঘোষের বলা গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়ি সম্পর্কে কিছু বলা হয়নি। এখানেই শেষ নয়। এর পরেই সামনে এল বিজেপির তরফে প্রচারিত প্রায় ১২ মিনিটের একটি ভিডিও। যেখানে রীতিমতো ডায়াগ্রাম-সহ বোঝানো হয়েছে, গরুর কুঁজে সূর্যকেতু নাড়ি রয়েছে এবং দেখানো হয়েছে, কী ভাবে সেখানে সোনা তৈরি হয় এবং সেই সোনা দুধে গিয়ে মেশে। ওই ভিডিওতে আরও দাবি করা হয়েছে, দেশি গরুর মূত্রে তামাও থাকে। দেশি গরুর দুধ, ঘি ও মাখন সে জন্যই সোনালি রঙের হয় বলে দাবি করা হয়েছে। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/BJP4Tripura/videos/3205163919555004/?v=3205163919555004&external_log_id=e750fc5cbe4e62d4aeccbf0c580b6892&q=%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%20%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE

```