Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in

বিশ্বভারতী: ছাত্র আন্দোলনে বহিরাগত ইন্ধন, উপাচার্যকেও কড়া বার্তা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী (Visva Bharati) মামলার রায়ে আদালত স্পষ্ট করে জানিয়ে দিল শান্তিনিকেতনের অশান্তির পিছনে বহিরাহত ইন্ধন রয়েছে। ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপত

বিশ্বভারতী: ছাত্র আন্দোলনে বহিরাগত ইন্ধন, উপাচার্যকেও কড়া বার্তা হাইকোর্টের

শেষ আপডেট: 15 September 2021 10:25

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতী (Visva Bharati) মামলার রায়ে আদালত স্পষ্ট করে জানিয়ে দিল শান্তিনিকেতনের অশান্তির পিছনে বহিরাহত ইন্ধন রয়েছে। ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ এদিন কড়া বার্তা দিয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও। এদিন আদালত নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরয়ে আনার প্রশ্নে ছাত্র ও কর্তৃপক্ষ দু’পক্ষকেই উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে উপাচার্যের বাড়ির সামনে নিরাপত্তার বন্দোবস্ত করতে হাইকোর্ট শান্তিনিকেতন থানাকে যে নির্দেশ দিয়েছিল তা এদিন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আদালত বলেছে, আগামী কাল ওই নিরাপত্তা বেষ্টনী তুলে নিতে হবে। তিন বহিষ্কৃত ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়ার ক্ষেত্রেও অনুমতি দিয়েছে আদালত। আগেই তাঁদের ক্লাসে ফেরানোর বিষয়ে নির্দেশ দিয়েছিল। এবার পরীক্ষায় বসার অনুমতিও দিলেন বিচারপতি। সাসপেন্ড হওয়া অধ্যাপকদের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুনর্বিবেচনার কথা বলেছে আদালত। এদিন ছাত্র আন্দোলন সম্পর্কে বিচারপতি মন্তব্য করেছেন, এই আন্দোলনে বহিরাগত ইন্ধন ছিল। ছাত্রদের বুঝতে হবে বাইরের রাজনৈতিক শক্তি তাঁদের ব্যবহার করে ছুড়ে ফেলে দিতে চাইছে। তাঁরা যেন ব্যবহৃত না হন। যে কারণে তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসছেন, সেই পঠনপাঠনে জোর দিক। সেইসঙ্গে উপাচার্যের উদ্দেশে আদালত বলেছে, ছাত্রদের বিষয়ে উপাচার্যকে আরও বেশি নমনীয় হতে হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```