Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

তৃণমূল বিধায়কের কী দরদ! এই গরমে বিলোলেন কম্বল

দ্য ওয়াল ব্যুরো: বৈশাখে কালবৈশাখীর দেখামাত্র নেই। কাঠফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রির ঘর। সঙ্গী তাপপ্রবাহ আর আপেক্ষিক আর্দ্রতা। এই অবস্থায় নদিয়ার করিমপুরের (Karimpur) তৃণম

তৃণমূল বিধায়কের কী দরদ! এই গরমে বিলোলেন কম্বল

শেষ আপডেট: 19 April 2023 07:17

দ্য ওয়াল ব্যুরো: বৈশাখে কালবৈশাখীর দেখামাত্র নেই। কাঠফাটা গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষজন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রির ঘর। সঙ্গী তাপপ্রবাহ আর আপেক্ষিক আর্দ্রতা। এই অবস্থায় নদিয়ার করিমপুরের (Karimpur) তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায় (Bimalendu Sinha Roy) যা করলেন, তাতে প্রশংসার বদলে তাঁর কপালে জুটছে বিদ্রুপ আর কটাক্ষ। এই গরমে দরিদ্রনারায়ণ সেবায় তিনি নাকি কম্বল বিলি (blanket distribution) করেছেন এলাকার মানুষের মধ্যে!

৪৩ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। বহু জায়গাতেই জলকষ্ট দেখা দিয়েছে। ওভারলোডিংয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও সমস্যা দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জলের বন্দোবস্ত না করে কম্বল বিলি কেন? সেই প্রশ্ন ঘুরছে মানুষের মুখে মুখে। বিরোধীদের সমালোচনা আর কটাক্ষের বন্যা বইছে। খবর চাউর হতেই মুখ টিপে হাসছেন সাধারণ মানুষ।

সেসবে অবশ্য আমল দিতে নারাজ বিমলেন্দু সিংহ রায়। শনিবার ইদ, আর সেই উপলক্ষেই নাকি গরীব মানুষের মধ্যে অন্যান্য জামাকাপড় সহ কম্বলও বিলি করেছেন, দাবি তৃণমূল বিধায়কের। 'আসন্ন ইদ উপলক্ষে বিধানসভার বিভিন্ন জায়গাতে বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। যদি সাধারণ মানুষের কাজে লাগে সেই জন্য সেগুলি দিয়েছিলাম,' জানিয়েছেন তিনি।

কিন্তু তাঁর সাফাইতেও হাসাহাসি থামছে না যে! বিতর্কের মুখে সাফ জবাব ঘাসফুল বিধায়কের, 'যাঁদের সমালোচনা করা অভ্যেস, তাঁরা করবেন!'

আমি সাংসদ, আমি সুস্থ, বিজেপির হয়ে এখন অনেক কাজ: অকপট মুকুল রায়


```