Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রাজ্য সড়কে টোল প্লাজা বসাচ্ছে নবান্ন, একনজরে কোন গাড়িতে কত টোল!

রফিকুল জামাদার গ্রাম সড়কের জন্য কেন্দ্র বরাদ্দ বন্ধ রেখেছে। ফলে রাজ্য সরকারকেই তা মেরামতের খরচ বহন করতে হচ্ছে। কিন্তু গ্রামের রাস্তার জন্য নবান্ন খরচ করলে রাজ্য সড়ক তথা স্টেট হাইওয়ের রক্ষণাবেক্ষণ কোন টাকায় হবে? ফলে অনেক যদি-কিন্তুর পর

রাজ্য সড়কে টোল প্লাজা বসাচ্ছে নবান্ন, একনজরে কোন গাড়িতে কত টোল!

শেষ আপডেট: 15 March 2023 06:36

রফিকুল জামাদার

গ্রাম সড়কের জন্য কেন্দ্র বরাদ্দ বন্ধ রেখেছে। ফলে রাজ্য সরকারকেই তা মেরামতের খরচ বহন করতে হচ্ছে। কিন্তু গ্রামের রাস্তার জন্য নবান্ন খরচ করলে রাজ্য সড়ক তথা স্টেট হাইওয়ের রক্ষণাবেক্ষণ কোন টাকায় হবে? ফলে অনেক যদি-কিন্তুর পর এবার রাজ্য সড়কে ২৮ টি টোল প্লাজা (Toll Plaza) শুরু করতে চলেছে নবান্ন (Nabanna)। এ ব্যাপারে দরপত্র হাঁকা হয়েছে।

তবে ব্যক্তিগত গাড়ি তথা প্রাইভেট কারের উপর কোনও টোল নেওয়া হবে না। প্রাইভেট দু’চাকার গাড়ির উপরেও টোল চাপানো হবে না। টোল নেওয়া হবে তিন চাকার ভাড়ার গাড়ি, লাইট কমার্শিয়াল ভেহিকেল, ট্রাক, মাল্টি অ্যাক্সেল ভেহিকেল, আর্থ মুভার এবং ওভারসাইজ তথা ৭ বা বেশি অ্যাক্সেলের পণ্যবাহী গাড়ি থেকে।

কোথায় কোথায় এই টোল প্লাজা বানানো হবে?

দরপত্রে জানানো হয়েছে, রাজ্য সড়কে মোট ২৮ টি জায়গা টোল প্লাজা তৈরির জন্য চিহ্নিত করেছে পূর্ত দফতর। সেগুলি হল—

  • চণ্ডিতলা- শিয়াখালা-চাঁপাডাঙা রোড
  • সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া রোড
  • ডানকুনি-চন্দননগর মোগরা রোড
  • বর্ধমান-আরামবাগ রোড
  • বিষ্ণুপুর-কোতলপুর-আরামবাগ রোড
  • বনগাঁ-চাকদা রোড
  • বরজোরা-মালিয়ারা-দুর্লভপুর রোড
  • বাঁকুড়া-দুর্গাপুর রোড
  • বাঁকুড়া-সালতোরা রোড
  • পুরুলিয়া-রাঁচি রোড
  • বাঁকুড়া-পুরুলিয়া রোড
  • মেদিনীপুর-কেশপুর-চন্দ্রকোণা টাউন রোড
  • কলকাতা-বাসন্তী রোড
  • বারাসত-বসিরহাট রোড
  • দমদম-লাউহাটি-হারোয়া রোড
  • ঘোজাডাঙা-সংগ্রামপুর রোড
  • সাঁইথিয়া-সুলতানপুর-কান্দনি রোড
  • আহমেদপুর-কীর্ণাহার-রামজীবনপুর রোড
  • কৃষ্ণনগর-নবদ্বীপধাম রোড
  • কাটোয়া-কালনা রোড
  • চ্যাংড়াবান্দা-মাথাভাঙা রোড
  • রায়গঞ্জ-কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রোড
  • পতিরাম-ত্রিমোহিনী- হিলি রোড
  • মন্তেশ্বর-দাঁইহাট রোড
  • রামজীবনপুর-কেতুগ্রাম-কাটোয়া রোড
  • পানাগড়-ইলমবাজার রোড

একনজরে কোন গাড়িতে কত টোল দেখে নিন -

তৃণমূলের ৪১ জন নেতা নেত্রীর পুলিশি নিরাপত্তা তুলে নিল নবান্ন, কেন এই পদক্ষেপ?


```