
শেষ আপডেট: 19 January 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের সাগরদিঘিতে বিধানসভায় উপনির্বাচনের জেরে পিছিয়ে গেল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা (Madhyamik history Exam)। বুধবারই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয় এই কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। সেদিনই ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, নির্বাচনের জন্য ইতিহাস পরীক্ষা ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে নেওয়া হবে ১ মার্চ।
বোর্ডের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিন বদলের কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিহাস পরীক্ষার তারিখ পাল্টানো হচ্ছে। তবে একই জায়গায় পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বাকি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না।
প্রসঙ্গত, সদ্য প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। সেই কেন্দ্রে উপনির্বাচনের কথা জানায় কমিশন। কিন্তু একই দিনে মাধ্যমিক পরীক্ষা পড়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। গতকালই এই বিষয় খতিয়ে দেখা হবে আশ্বস্ত করেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
বাংলার মতোই আরও ৫ রাজ্যে হবে হাতিদের জন্য বিশেষ করিডর! কলকাতায় এল কেন্দ্রীয় দল