Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মাধ্যমিকের প্রস্তুতি শেষ! কবে রেজাল্ট, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা বেজে গেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এবার ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলছে। পরীক্ষা শুরু দু'দিন আগে মধ্যশিক্ষা পর্ষদের (West

মাধ্যমিকের প্রস্তুতি শেষ! কবে রেজাল্ট, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

শেষ আপডেট: 21 February 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা বেজে গেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। এবার ৬ লাখ ৯৮ হাজার ৭২৪ জন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলছে। পরীক্ষা শুরু দু'দিন আগে মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফে সাংবাদিক বৈঠক করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Ganguly)। শুধু তাই নয়, কবে ফল প্রকাশ হবে তাও জানিয়ে দেন পর্ষদ সভাপতি।

বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে মাধ্যমিক শুরু হবে। তার আগে মঙ্গলবার পর্ষদ সভাপতি বলেন, এবারের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রাজ্যের সমস্ত পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে।

পর্ষদ সভাপতি আরও জানান, পরীক্ষা সুসম্পন্ন করার জন্য ৩৫ হাজার পরিদর্শক এবং পরীক্ষার ফল যাতে তাড়াতাড়ি বের করা যায় তার জন্য ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ করা হয়েছে। চলতি বছরে ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষায় বসছে। তাদের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে।

কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে?

পর্ষদ সভাপতি বলেন, 'আগামী মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।' তবে কোন তারিখ, তা এখনই স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই পাহাড়ে বন্ধ ডেকেছেন বিনয় তামাং। যা 'খুবই দুর্ভাগ্যজনক' বললেন রামানুজ গঙ্গোপাধ্যায়। তবে বনধের জন্য কেউ পরীক্ষা দিতে না পারলে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা সম্পর্কে পর্ষদের তরফে এখনই কিছু জানানো হয়নি।

মমতার কড়া বার্তা বিনয় তামাংদের: বনধ চলবে না, করলে প্রশাসন রেয়াত করবে না


```