
শেষ আপডেট: 22 July 2022 15:12
দ্য ওয়াল ব্যুরো: মমতা ব্যানার্জি দিদি, আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি সর্বদা সংবিধান ও ভারতমাতার আদর্শ রক্ষায় তৎপর থাকি। বাংলার মুখ্যমন্ত্রীকে পাঠানো বার্তায় এই কথা বলেছেন রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থী দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
গতকাল দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা টুইটে তিনি বলেন, ‘আমাদের সংবিধানের আদর্শ এবং গণতন্ত্রের রক্ষক হিসাবে দেশ আন্তরিকভাবে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেতে চাইবে, বিশেষ করে যখন জাতি নানা ধরনের মতভেদের কারণে জর্জরিত। (Draupadi Murmu) গতকাল দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা টুইটে তিনি বলেন, ‘আমাদের সংবিধানের আদর্শ এবং গণতন্ত্রের রক্ষক হিসাবে দেশ আন্তরিকভাবে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেতে চাইবে, বিশেষ করে যখন জাতি নানা ধরনের মতভেদের কারণে জর্জরিত।
আগামী সোমবার দুপুরে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন দ্রৌপদী। ওই দিন সকাল থেকে বেলা ২'টো পর্যন্ত সংসদ চত্বরের যাবতীয় অফিস বন্ধ থাকবে। ওইদিন রাজ্যসভা ও লোকসভার অধিবেশনও বসবে বেলা ২টোর পর।
ঋদ্ধিমানকে বঙ্গভূষণ দেবেন মমতা, সিএবি যা পারল না, করল রাজ্য সরকার