Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Howrah: চলছে অবরোধ, এদিকে ছুটে আসছে ট্রেন! কান ঘেঁষে প্রাণে বাঁচলেন বনধ সমর্থকরা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে দু’দিনের বনধ্ ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক বাম ফেডারেশনগুলি। তার জেরে সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে দিকে দিকে (Howrah)। কোথাও ট্রেন অবরোধ কোথাও রাস্তার মাঝে বসে বনধ সমর্থকদের বিক

Howrah: চলছে অবরোধ, এদিকে ছুটে আসছে ট্রেন! কান ঘেঁষে প্রাণে বাঁচলেন বনধ সমর্থকরা

শেষ আপডেট: 28 March 2022 07:07

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে দু’দিনের বনধ্ ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক বাম ফেডারেশনগুলি। তার জেরে সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে দিকে দিকে (Howrah)। কোথাও ট্রেন অবরোধ কোথাও রাস্তার মাঝে বসে বনধ সমর্থকদের বিক্ষোভ, নানা ছবি উঠে আসছে। এরই মাঝে বনধকে কেন্দ্র করে কুলগাছিয়া স্টেশনে মারাত্মক ঘটনা। ট্রেন অবরোধ করতে গিয়ে প্রায় ট্রেনে কাটা পড়তে পড়তে বেঁচে গেলেন বনধ সমর্থকরা।

আরও পড়ুন: 'শুভেন্দু টেনে একটা ঘুষি মারল', কেঁদে ফেললেন তৃণমূলের অসিত

হাওড়ার কুলগাছিয়া স্টেশনের কাছে এদিন রেললাইনের উপর বসে পড়েন কিছু বনধ সমর্থক। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় সেসময় দ্রুত ছুটে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল। অভিযোগ, ট্রেন আসছে দেখে দূর থেকেই পতাকা দেখিয়েছিলেন বনধ সমর্থকরা। কিন্তু ট্রেন থামেনি। শেষমেশ ট্রেন যখন একেবারে ঘাড়ের কাছে চলে আসে, তখন কোনওরকমে লাফিয়ে লাইন থেকে সরে আসেন অবরোধকারীরা।

train bandh

 স্থানীয়দের ভিডিওতে দেখা গেছে রোমহর্ষক সে দৃশ্য। আর একটু দেরি হলেই ট্রেনে কাটা পড়তেন কেউ কেউ। সময়মতো সরতে পেরেছেন বলেই বেঁচে গেছেন এ যাত্রা। তবে কারও কারও আঘাত লেগেছে। তাঁদের মধ্যে একজনের আঘাত বেশ গুরুতর বলেও খবর।

train bandh

এই ঘটনার পর ক্ষেপে ওঠেন বনধ সমর্থকরা। তাঁরা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, তাঁদের পতাকা দেখেও ইচ্ছে করেই ট্রেন থামাননি চালক। দ্রুত গতিতে ট্রেন ছুটিয়ে দেন তিনি। যাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ওই ট্রেনের চালকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বনধ সমর্থকরা।

train bandh

অন্যদিকে রেল কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া রেল পরিষেবা ব্যাহত করার জন্য অবরোধ করার চেষ্টা করছিলেন কিছু মানুষ। এতে সাধারণ মানুষ সমস্যার পড়ছেন। ওই বনধ সমর্থকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা বলেছেন রেল আধিকারিক।


```