
শেষ আপডেট: 13 July 2022 08:03
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মরশুমে পুরসভা পরিচালিত বিয়েবাড়ি ভাড়া নিয়ে চলছিল বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony)। আচমকাই শুরু হল বচসা। খাবার (Food) কম পড়েছে, এমন অভিযোগে ক্যাটারিং (Catering) কর্মীদের উপর চড়াও হল পাত্রপক্ষ। ঝগড়া গড়াল হাতাহাতিতে, এমনই অবস্থা, যে হাসপাতালে ভর্তি করতে হল ক্যাটারিং মালিকের মেয়েকে।
ঘটনাটি ঘটেছে সোদপুর পানশিলা সাধুর মোড় এলাকায় মধুঋতা বিয়েবাড়িতে। মঙ্গলবার রাতে সেখানেই চলছিল বিয়ের অনুষ্ঠান। হঠাৎই বরপক্ষের সঙ্গে ঝামেলা বাঁধে কনেপক্ষের। তারপর আচমকাই ক্যাটারিংয়ের (Catering) কর্মীদের উপর চড়াও হয় পাত্রপক্ষ। খাবার (Food) নেই, এই অভিযোগে কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে জানিয়েছেন ক্যাটারিংয়ের কর্মীরা। বাবন আচার্য এবং অমিত প্রামানিক নামে দুই কর্মী আহত হয়েছেন। একজনের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। ছাড় পায়নি ক্যাটারিংয়ের মালকিন গোপা রায়ের মেয়েও। মারধরের জেরে তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক পাত্র। মারধরের কাণ্ডে বিক্ষোভে ফেটে পড়েন ক্যাটারিংয়ের কর্মীরা। পাত্রসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কন্যাযাত্রীদের বাস আটকে রাখেন তাঁরা। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
টাকা নিয়ে খড়্গপুর আইআইটিতে চাকরির ভুয়ো নিয়োগপত্র! গ্রেফতার ৪ জন