Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কীর্তন দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মেখলিগঞ্জের চার বাসিন্দার, গুরুতর জখম তিন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কীর্তন দেখে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন (died in an accident) চারজন (Four residents)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনজন। রবিবার গভীর রাতে কোচবিহার জেলার মাথাভাঙা থেকে কীর্তন দেখে ব

কীর্তন দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মেখলিগঞ্জের চার বাসিন্দার, গুরুতর জখম তিন

শেষ আপডেট: 6 March 2023 10:25

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কীর্তন দেখে আর বাড়ি ফেরা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন (died in an accident) চারজন (Four residents)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনজন।

রবিবার গভীর রাতে কোচবিহার জেলার মাথাভাঙা থেকে কীর্তন দেখে বাড়ি ফিরছিলেন ভক্তরা। ১৬ নম্বর রাজ্য সড়ক ধরে টোটোতে করে আসার সময় গোপালপুরের কাছে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনটি শিশু-সহ টোটোতে সাতজন ছিলেন। ঘটনাস্থলেই একজন মারা যান।

গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মারাত্মক জখম ৬ জনকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা আরও তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিনজনের আঘাতও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহত ও নিহত প্রত্যেকের বাড়িই মেখলিগঞ্জের ভোগরামপুরে। ঘটনার পরেই পালিয়ে গেছে লরিচালক। তবে ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।

আমার মুন্ডু কেটে নিন, এর চেয়ে বেশি ডিএ পাবেন না: সরকারি কর্মচারীদের উদ্দেশে মমতা


```