
শেষ আপডেট: 18 June 2019 18:30
গুলির আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। রক্তাক্ত অবস্থায় সুরজকে প্রথমে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৈহাটির ঋষি বঙ্কিম কলেজের ছাত্র সুরজ। তাঁর বাবা ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের কর্মী। প্রতিবেশীরা জানান, কোনও রাজনীতির সঙ্গে সুরজের কোনও যোগাযোগ ছিল না বলেই তাঁরা জানেন। তাই কেন তাকে গুলি করা হল তা নিয়ে ধন্দে সুরজের প্রতিবেশী ও পরিবার। পুরনো কোনও বিবাদের জেরে তাকে গুলি করা হল কি না খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যারা গুলি ছুড়েছে সেই দুষ্কৃতীরা এলাকার, না কি বহিরাগত সিসিটিভির ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।
ভাটপাড়া বিধানসভার উপ নির্বাচন ঘিরে গত ১৯ মে থেকে তেতে ওঠে ভাটপাড়া। শুরু হয় বিজেপি ও তৃণমূলের তুমুল সংঘর্ষ। ভাঙচুর, বোমাবাজি, গুলিবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা তল্লাট। পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা বারবার পরিস্থিতি সামাল দিলেও দফায় দফায় জারি থাকে সংঘর্ষ।
তবে সুরজের গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই আপাতত পুলিশের অনুমান।