Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মাধ্যমিকের জন্য বাড়ছে একাধিক ট্রেনের স্টপেজ! বড় ঘোষণা রেলের

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্

মাধ্যমিকের জন্য বাড়ছে একাধিক ট্রেনের স্টপেজ! বড় ঘোষণা রেলের

শেষ আপডেট: 20 February 2023 14:04

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2023)। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়ানো হল।

সোমবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, সকাল ১০টা থেকে ১১:৪৫ ও বেলা ৩টে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের একাধিক প্যাসেঞ্জার ও ইএমইউ ট্রেনের স্টপেজ বাড়ানো হবে। যে যে দিন পরীক্ষা রয়েছে সেই সেই দিনই নির্দিষ্ট কিছু ট্রেন কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে।

এক নজরে দেখে নেওয়া যাক সেই ট্রেনগুলির তালিকা

  • শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি, কল্যাণী সীমান্ত-শিয়ালদহ, কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ পলতা, কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে।
  • শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-রানাঘাট, কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ ও শান্তিপুর-শিয়ালদহ জগদ্দলে থামবে।
  • কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার ও লালগোলা মেমু-কলকাতা দাঁড়াবে পায়রাডাঙায়।
  • শিয়ালদহ-বনগাঁ ও বনগাঁ-শিয়ালদহ ট্রেন থামবে বিভূতিভূষণ হল্টে।

ফেব্রুয়ারির ২৩, ২৪, ২৫, ২৮ ও মার্চের ১, ২, ৩, ৪ তারিখগুলিতে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এই আটদিনই উল্লেখিত ট্রেনগুলি দাঁড়াবে অতিরিক্ত স্টেশনে।

বাংলা ভাগ চাই না, দুর্নীতি থেকে নজর ঘোরাতেই প্রস্তাব এনেছে তৃণমূল: বিধানসভায় শুভেন্দু


```