Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

রাজ্যে একদিনে মৃত ৮৭, অনেকটাই কমল সুস্থতার হারও, কোভিড গ্রাফে উদ্বেগ

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ আশা জাগাচ্ছে। শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই সংক্রমণ ক্রমশ কমে আসছে। তবে এদিন পশ্চিমবঙ্গের কোভিড বুলেটিনের ভাল খারাপ দুইই আছে। দেখা যাচ্ছে, এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্

রাজ্যে একদিনে মৃত ৮৭, অনেকটাই কমল সুস্থতার হারও, কোভিড গ্রাফে উদ্বেগ

শেষ আপডেট: 10 June 2021 15:52

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ আশা জাগাচ্ছে। শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই সংক্রমণ ক্রমশ কমে আসছে। তবে এদিন পশ্চিমবঙ্গের কোভিড বুলেটিনের ভাল খারাপ দুইই আছে। দেখা যাচ্ছে, এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজারেই রয়েছে। একদিনে মোট ৫ হাজার ২৭৪ জন ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু নেতিবাচক দিকটা হল, একদিনে অনেকটাই কমেছে সুস্থতার সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বহুদিন পর পাঁচ থেকে চার অঙ্কে নেমে এসেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মোট ৫ হাজার ১৭০ জন। গতকাল পর্যন্তও এই সংখ্যা ছিল ১০ হাজারের উপরে। তবে এদিন আরও কমেছে মৃত্যুর হার। একদিনে কোভিডের বলি হয়েছেন মাত্র ৮৭ জন। যা অনেকটাই চিন্তা কমাবে বিশেষজ্ঞদের। কারণ গত কয়েকদিন ধরেই বাংলায় সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা ছিল চোখে পড়ার মতো বেশি। ১০০-র নীচে কিছুতেই তা নামছিল না। জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ হাজারের নীচে নেমে এসেছে। এই জেলায় একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন। ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়া কলকাতার সংক্রমণ রয়েছে ৫০০-র নীচেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৮৫ জন কলকাতাবাসী। এখানেও একদিনে মারা গেছেন ২৪ জন। বাকি সব জেলাতেই সংক্রমণ রয়েছে হাজারের নীচে। যা আশাব্যঞ্জক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসার পিছনে কারণ হিসেবে সরকারি বিধিনিষেধকেই দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, বাংলায় কোভিড ঠেকাতে যে কার্যত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সফল হয়েছে অনেকাংশে।

```