Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মীনাক্ষীর হুঙ্কার প্রশাসনকে, 'নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে'

https://www.youtube.com/watch?v=AyevzK1kA6c দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় সভার জন্য সিপিএমের (CPM) রাজ্য দফতরে যে রিকুইজিশন (requisition) জমা পড়ছে তাতে সবচেয়ে বেশি চাহিদা তাঁর। সেই তিনি যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherje

মীনাক্ষীর হুঙ্কার প্রশাসনকে, 'নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে'

শেষ আপডেট: 6 September 2022 10:11

https://www.youtube.com/watch?v=AyevzK1kA6c

দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় সভার জন্য সিপিএমের (CPM) রাজ্য দফতরে যে রিকুইজিশন (requisition) জমা পড়ছে তাতে সবচেয়ে বেশি চাহিদা তাঁর। সেই তিনি যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) এবার আগল ভেঙে হুঁশিয়ারি দিলেন (Warns) প্রশাসনকে (Government)।

বীরভূমের (Birbhum) রামপুরহাটের সভায় দাঁড়িয়ে মীনাক্ষী সোমবার বলেছেন, "আমাদের টাকায় সরকারের প্রকল্প। সেখান থেকে নাম বাদ গেলে হাত গলায় ঝুলবে’। অনেকের মতে, অনুব্রতর গড়ে গিয়ে যেন তাঁর ভাষাতেই প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাইলেন তরুণ সিপিএম নেত্রী।

বামেদের অভিযোগ, বীরভূমের বহু জায়গায় তাঁদের কর্মী হওয়ার অপরাধে সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই হাত গলায় ঝোলানোর কথা বলেছেন।

গত কয়েকদিন ধরেই মীনাক্ষীর একটি কথা ভাইরাল হয়েছে বাম মহলে। তা হল, "পুলিশকে বলব, আমাদের কর্মীদের গায়ে হাত দেবেন না। ছেলেছোকরাদের রক্ত গরম। কিছু ঘটে গেলে আমরা দায়িত্ব নেব না।"

পাল্টা তৃণমূলের এক নেতা বলেছেন, "মীনাক্ষী বাচ্চা মেয়ে। ওঁকে সুশান্ত ঘোষরা এসব গরম গরম কথা বলার পাঠ দিচ্ছেন হয়তো। আর তিনি বাধ্য ছাত্রীর মতো সেসব বলছেন। কিন্তু এসব করে লাভ হবে না। ভোট এলেই দেখতে পাবেন সিপিএম আবার আর্য ভট্ট হয়ে গেছে।"

সিপিএমের মধ্যে এই আলোচনা রয়েছে যে, পুলিশকে যদি ভয় পাইয়ে দেওয়া যায় তাহলে মাঠে ময়দানের ছবি অন্য হবে। এ ব্যাপারে এক সিপিএম নেতা সম্প্রতি ঘরোয়া আলোচনায় বলেছেন, বাম জমানার শেষ দিকে ঠিক এই ভাবেই পুলিশের মধ্যে ভয় কাজ করিয়েছিল তৃণমূল। মীনাক্ষী বোঝালেন, শুধু পুলিশ নয়, সাধারণ প্রশাসনের মধ্যেও ভয় ধরাতে চাইছে সিপিএম।

সিবিআই দফতরে হাজিরা দিলেন পরেশ পাল! বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত তিনি


```