Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বাসে মহিলা-বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকোর্টের, স্টপেজে সিসিটিভি লাগানোর নির্দেশ

দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যের গণপরিবহণে মহিলা ও বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত

বাসে মহিলা-বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হাইকোর্টের, স্টপেজে সিসিটিভি লাগানোর নির্দেশ

শেষ আপডেট: 23 July 2021 07:29

দ্য ওয়াল ব্যুরোঃ রাজ্যের গণপরিবহণে মহিলা ও বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে আদালত নির্দেশ দিয়েছে, অবিলম্বে যাতে বাসস্টপ গুলিতে নজরদারি বাড়ানো যায় সেই কারণে সিসিটিভি ক্যামেরা বসানো যায় তার উদ্যোগ নিতে হবে। বেসরকারি বাস, মিনিবাস গুলিতে সর্বক্ষণ নজরদারি বাড়ানো এবং আলাদা আলাদা করে হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশ দিয়েছে আদালত। আদালত এও স্পষ্ট করেছে, শুধু মহিলা বা বৃহন্নলাদের জন্য নয়। পাশাপশি পুরুষ যাত্রীদের জন্যও হেল্পলাইন নম্বর দিতে হবে। গণপরিবহণে মহিলা ও বৃহন্নলাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানিতেই আদালত বলেছে, রাজ্যের সমস্ত জেলায় এই নির্দেশ পাঠিয়ে দিতে হবে রাজ্যের পরিবহণ দফতরকে। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার পাশাপশি যাত্রী স্বাচ্ছন্দ কী ভাবে বাড়ানো তাও রাজ্যস রকারকে গুরুত্ব সহকারে বিবেচনা করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত এদিন নির্দেশ দিয়েছে, আগামী ১২ অগস্ট রাজ্য সরকার জানাবে মহিলা যাত্রী ও বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে তাঁরা কী কী পদক্ষেপ নিয়েছে এবং আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়। বহু মহিলাযাত্রীর অভিযোগ কলকাতার বাসে তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। অনেক সময়েই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। সেই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালত।

```