
শেষ আপডেট: 15 May 2023 18:11
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কুড়মিদের আন্দোলন নিয়ে রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল দিলীপ ঘোষের গলায় (Dilip Ghosh on Kurmi protest)। এমনিতে তিনি বরাবরই বিতর্কিত মন্তব্য করে থাকেন। এবার কুড়মিদের আন্দোলন নিয়েও বিজেপি নেতার (BJP leader) মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলে দিল। পাল্টা তাঁকেও হুমকি দিয়ে রাখলেন কুড়মি সমাজের প্রতিনিধিরা।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?
সোমবার সকালে খড়্গপুরে চা চক্রে যোগ দিয়ে মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, 'ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে নেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতকে রিজাইন করাক। আমি ওদের সঙ্গে আছি, থাকব। আমার এলাকায় যারা আন্দোলন করছিলেন, তাঁদের আমি সহযোগিতা করেছি। ওঁরা চাইলে নামধাম আমি মিডিয়ার সামনে বলব।'
এদিকে এই বিতর্কিত মন্তব্যের পরই দিলীপ ঘোষকে নিষিদ্ধ ঘোষণা করেছে কুড়মি সমাজ। একইসঙ্গে পাল্টা হুমকিও দেওয়া হয়েছে বিজেপি নেতার উদ্দেশ্যে। বলা হয়েছে, ভবিষ্যতে দিলীপ ঘোষ যদি ফের কুড়মিদের আন্দোলনের ওখানে যান, তাহলে আরও বড় জমায়েত করে তাঁকে ঘেরাও করে রাখা হবে। এখানেই শেষ নয়। কুড়মিদের আন্দোলন চলাকালীন জঙ্গলমহলে সব রাজনৈতিক কর্মসূচির উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে কুড়মি সমাজ।
উল্লেখ্য, রবিবার লালগড়ে গিয়ে কুড়মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়েছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার রাস্তার উপর তাঁকে ঘেরাও করে রাখাও হয়। বেগতিক দেখে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথাও বলেন দিলীপ। তখন তাঁকে সবাই জানান, কুড়মিদের উপজাতিভুক্ত করার দাবিতে কেন্দ্র কোনওরকম সদিচ্ছা দেখাচ্ছে না। এরপরই অবস্থা বেগতিক বুঝে নানারকম প্রতিশ্রুতির কথা শুনিয়ে সেখান থেকে চলে আসেন তিনি। আর এরপর দিনই সাতসকালে কুড়মিদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিতে শোনা গেল দিলীপ ঘোষকে।
রাজ্যপালের নির্দেশে অপসারিত কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য! আদালতে গেলেন তিনি