Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

পাহাড়ের উন্নয়নে একাধিক দাবি নিয়ে নবান্নে অনীত থাপা

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে এসেছিলেন, জিটিএ চিফ এক্সিকিউটিভ যিনিই হবেন, তিনি যেন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন। সেই মতোই শুক্রবার নবান্নে এসে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের স

পাহাড়ের উন্নয়নে একাধিক দাবি নিয়ে নবান্নে অনীত থাপা

শেষ আপডেট: 22 July 2022 13:48

দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে এসেছিলেন, জিটিএ চিফ এক্সিকিউটিভ যিনিই হবেন, তিনি যেন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন। সেই মতোই শুক্রবার নবান্নে এসে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে যান জিটিএ-র (GTA) নবনিযুক্ত চিফ এক্সিকিউটিভ অনীত থাপা। পাহাড়ের উন্নয়ন ও বোর্ড চালাতে সরকারের সামনে বেশকিছু দাবি রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা, অর্থসচিব মনোজ পন্থ ও দার্জিলিংয়ের জেলাশাসক এস পোনামবালাম। নবান্ন (Nabanna) সূত্রে খবর, জিটিএ সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বোর্ড পরিচালনার জন্য খরচ ও অনীত থাপার (Anit Thapa) দাবি নিয়ে আলোচনার পরে মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর, এদিনের বৈঠকে অনীত থাপার তরফে বেশকিছু দাবি তুলে ধরা হয়েছে সরকারের সামনে। সূত্রের খবর, সেই দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, জিটিএ-র অধীনে গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডিতে কর্মী নিয়োগ নিয়ে সাব‌অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড গঠন। এবং জিটিএ এলাকায় একটি 'পর্যটন উন্নয়ন কর্পোরেশন' তৈরির কথাও বলেন অনীত।

পাশাপাশি পাহাড়ের একটি দীর্ঘপথে রোপওয়ে নির্মাণের যে কাজ চলছে তাতে অতিরিক্ত পাঁচ কোটি টাকা দাবি জানানো হয়েছে। এছাড়াও জিটিএ এলাকার জন্য পৃথক স্কুল সার্ভিস কমিশন গঠন করা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়ারও দাবি জানানো হয়।

শুধু তাই নয় আরও একগুচ্ছ দাবি তুলে ধরা হয়েছে। পঞ্চায়েত নির্বাচন না হওয়া পর্যন্ত পাহাড়ের মানুষ যাতে পঞ্চায়েত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে নজর দেওয়ার কথাও বলা হয়। এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন দফতর ওজনস্বাস্থ্য কারিগরি দফতরের জলস্বপ্ন প্রকল্পের কাজ পুরোপুরি জিটিএ-র হাতে দেওয়ার কথাও জানান অনীত।

দার্জিলিং ও কালিম্পং জেলায় 'বাংলা আবাস যোজনা'য় বাড়ি তৈরির বিষয়ে নজর দেওয়ার কথা সরকারকে জানান তিনি। জিটিএ-র চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের বিষয়টিও তুলে ধরা হয় এদিনের বৈঠকে।

সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে অনীত থাপার বিজিপিএ ভাল করে। গত ১৪ জুলাই দার্জিলিংয়ের ভানু ভবনে রাজ্যপালের উপস্থিতিতে জিটিএ চিফ এক্সিকিউটিভ পদে শপথ নেন তিনি। আগামী পাঁচ বছর পাহাড়ে এই বোর্ড কাজ করবে।

মমতার দলকে মার্গারেট বার্তা, ‘এটা ইগো দেখানোর সময় নয়’


```