Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

কুড়মি আন্দোলনে জয় শ্রী রাম স্লোগান কেন? লোধাশুলি থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যাতেই কুড়মি আন্দোলনের (Kurmi Protest) কর্মীরা ঝাড়গ্রামে সভা সেরে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা চালিয়েছিল লাঠি-বাঁশ নিয়ে। অভিষেক গাড়িতে উঠে যাওয়ার পর কার্যত ইট-বৃষ্টি করা হয় কনভয়ের বাকি

কুড়মি আন্দোলনে জয় শ্রী রাম স্লোগান কেন? লোধাশুলি থেকে বিজেপিকে আক্রমণ অভিষেকের

শেষ আপডেট: 26 May 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যাতেই কুড়মি আন্দোলনের (Kurmi Protest) কর্মীরা ঝাড়গ্রামে সভা সেরে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা চালিয়েছিল লাঠি-বাঁশ নিয়ে। অভিষেক গাড়িতে উঠে যাওয়ার পর কার্যত ইট-বৃষ্টি করা হয় কনভয়ের বাকি গাড়িগুলিতে। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচও ভেঙে গুঁড়িয়ে দেন কুড়মি আন্দোলনকারীদের একাংশ। গড় শালবনীতে সেই ঘটনার পরেই ৩ কিলোমিটার পায়ে হেঁটে লোধাশুলিতে পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকেই এই ঘটনাকে 'আন্দোলনের নামে গুন্ডামি' বলে দাবি করেছেন অভিষেক। আরও জানিয়েছেন, তাঁর বিশ্বাস, কুড়মিরা নন, এর পিছনে বিজেপির হাত রয়েছে (Abhishek on Kurmi attack in jhargram)।

মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়ে হামলার নিন্দা করে লোধাশুলির সভা থেকে এদিন অভিষেক বলেন, 'আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করুন। এটা কোনও আন্দোলনের পদ্ধতি হতে পারে না।'

পুরো ঘটনাটিকে 'বিক্ষোভের নাটক' বলে দাবি করেছেন অভিষেক। (Abhishek on Kurmi attack in jhargram)

তিনি জানিয়েছেন, তিনি হামলার খবর পেয়েই গাড়ি থেকে নেমে এসেছিলেন, কিন্তু তখন বিক্ষোভকারীদের কারও দেখা পাওয়া যায়নি। তাঁর প্রশ্ন, 'পাথর ছুড়ে আপনারা স্মারকলিপি জমা দিচ্ছিলেন?'

এই হামলার পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি অভিষেকের। তাঁর দাবি, কুড়মি সমাজের পতাকা হাতে নিয়ে বলকমে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরাই। তাঁর প্রশ্ন, 'কুড়মি আন্দোলনই হলে মুখে জয় শ্রী রাম কেন?' হামলার ঘটনায় কুড়মিদের সমর্থন রয়েছে কিনা, স্পষ্ট করে জানানোর জন্য সময় বেঁধে দিয়েছেন অভিষেক, 'আপনারা যদি এই হামলার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংবাদমাধ্যমের সামনে তা জানান।' কুড়মি সমাজের তরফে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি না দিলে তৃণমূলের তরফে ধরে নেওয়া হবে, এই হামলার পিছনে কুড়মিদেরই হাত রয়েছে, সাফ জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

বীরবাহাএ গাড়ি ভাংচুরের ঘটনায় অভিষেকের প্রশ্ন, যাঁরা জনজাতির স্বীকৃতির জন্য লড়ছেন তাঁরা কী করে জনজাতি মহিলার উপর হামলা চালালেন? 'এসব হতাশা থেকে করছে,; দাবি তাঁর।

হামলাকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, 'দিলীপ ঘোষ হুমকি দিলে তখন কী হয়?' বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার জন্যও কুড়মি সমাজের কাছে আর্জি জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কারা এই হামলার পিছনে রয়েছেন, প্রত্যেককে চিহ্নিত করেছেন তিনি। কাউকে ছাড়া হবে না, স্পষ্ট জানিয়েছেন অভিষেক।

অভিষেকের কনভয়ে ইটবৃষ্টি, মন্ত্রী বীরবাহার গাড়ি ভাঙচুর, কাল মমতার সভার আগে ধুন্ধুমার শালবনীতে


```