Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

স্বজনেরা ফেরেননি, কেরলের বন্যায় ফিকে বাংলার ঈদ

দ্য ওয়াল ব্যুরো: কেউ নির্মাণ শ্রমিক। কেউ বা ঠিকাদার। তা ছাড়াও রয়েছে নানান পেশা। পরিবারের মুখে অন্ন তুলে দিতেই ঘর ছেড়ে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু, আজ পরবের দিনে সেই মানুষগুলিই বাড়ির ফেরেননি। তাই ঈদের আনন্দ আজ অনেকটাই ফিকে ক

স্বজনেরা ফেরেননি, কেরলের বন্যায় ফিকে বাংলার ঈদ

শেষ আপডেট: 21 August 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: কেউ নির্মাণ শ্রমিক। কেউ বা ঠিকাদার। তা ছাড়াও রয়েছে নানান পেশা। পরিবারের মুখে অন্ন তুলে দিতেই ঘর ছেড়ে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু, আজ পরবের দিনে সেই মানুষগুলিই বাড়ির ফেরেননি। তাই ঈদের আনন্দ আজ অনেকটাই ফিকে কালনার কালিনগর গ্রামে। সারা বছরের রোজগার নিয়ে ঈদের দিনে বাড়ি ফিরে আসতেন এই গ্রামের বাসিন্দারা। কিন্তু, কেরলের বন্যায় আটকে থাকার জন্য এই পরবে আপাতত ফিরতে পারছেন না দেড়শোর বেশি মানুষ। কালিনগর গ্রাম তাই আজ নিস্তব্ধ। গ্রামবাসীদের কথায়, কালিনগর গ্রামের প্রায় দু’শো মানুষ কেরলে মজদুরের কাজে গিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই জলবন্দি হয়ে আটকে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন অনেকের সঙ্গেই। টাকা আসা না আসায় চিকিৎসা করাতে পারছেন না তাঁদের পরিবারের লোকজন। গয়না বন্ধক রেখে সংসার চালাচ্ছেন অনেকেই। পরবের দিনেও তাঁদের মুখে নেই হাসি। https://www.youtube.com/watch?v=lz-9VBPhAUo অন্যদিকে, জলপাইগুড়ির পাহারপুর চৌধুরী পাড়ার মহিলারা আজ সামিল হলেন ঈদের উৎসবে। এলাকার সব মহিলারা একটি বাড়িতে জড়ো হয়ে শুরু করেন নমাজ পড়া। জানালেন, বানভাসি কেরলের জন্যই ‘দোয়া’ করছেন তাঁরা। বাংলার অনেক রাজ্য থেকেই মানুষজন কেরলে গিয়ে আটকে পড়েছেন। কেউ হারিয়েছেন তাঁর আপনজনকে। তাই সবার জন্যই প্রার্থনা করছেন তাঁরা। বৃষ্টির জন্য এ দিন বিলম্বিত হল ইসলামাবাদ গ্রামে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঈদুজ্জোহার নমাজ। ঈদের মাঠ থেকে জমা জল বের করার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।

```