Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

নাগরিকপঞ্জির দাবিতে জলপাইগুড়িতে মিছিল কামতাপুরি নিখিল গোষ্ঠীর

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাগরিকপঞ্জির দাবিতে উত্তাল অসম। এ বার রাজ্যেও সেই দাবি তুলে বুধবার দিনভর শহরের নানা জায়গায় মিছিল করল কামতাপুরি নিখিল গোষ্ঠীর কর্মী-সমর্থকরা। মিছিল করার কথা আগেই জানানো হয়েছিল সংগঠনের তরফ থেকে। তাই সকাল থেকেই কড

নাগরিকপঞ্জির দাবিতে জলপাইগুড়িতে মিছিল কামতাপুরি নিখিল গোষ্ঠীর

শেষ আপডেট: 9 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নাগরিকপঞ্জির দাবিতে উত্তাল অসম। এ বার রাজ্যেও সেই দাবি তুলে বুধবার দিনভর শহরের নানা জায়গায় মিছিল করল কামতাপুরি নিখিল গোষ্ঠীর কর্মী-সমর্থকরা। মিছিল করার কথা আগেই জানানো হয়েছিল সংগঠনের তরফ থেকে। তাই সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল গোটা শহর। মিছিল করে এ দিন সংগঠনের সদস্যেরা স্মারকলিপি জমা দেয় জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার এর কাছে। স্মারকলিপি জমা দিয়ে বেরিয়ে কামতাপুর ইউনাইটেডের সভাপতি নিখিল রায় বলেন, "অসমে নাগরিকপঞ্জি চলছে। সেখানে অনুপ্রবেশকারীর সংখ্যা ৪০ লক্ষ। এ রাজ্যে সেই সংখ্যাটা অনেক বেশি হবে।" সেই সঙ্গে তিনি আরও জানান, ১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে ফি বছর রাজ্যে তিন লক্ষ করে লোক প্রবেশ করছেন। ফলে গত ৪৮ বছর ধরে রাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়িয়েছে দেড় কোটিরও বেশি। নিখিলবাবুর দাবি, এই অনুপ্রবেশকারীরা রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়েছেন। সেটা রুখতেই এনআরসি-র দাবি জানিয়েছেন তাঁরা। গত ৩০ জুলাই অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়। তাতে তিন লক্ষ ২৯ হাজার আবেদনকারীর মধ্যে দু’লক্ষ ৮৯ হাজারের নাম ওঠে। বাদ পড়েন ৪০ লক্ষ ৭০ হাজার ৭০৭ জন। এই খসড়া প্রকাশের পরই অসম জুড়ে উদ্বেগ শুরু হয়। বাদ পড়াদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে শুরু হয় টানাপড়েন। এই বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলেও আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া নাগরিকদের জন্য নতুন করে আবেদন করার প্রক্রিয়া চালু করতে সবুজ সঙ্কেত দেয় সুপ্রিম কোর্ট।

```