Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

করোনায় ইতালিতে মৃত্যু চিনের দ্বিগুণ, সংখ্যা বাড়ছে স্পেনেও

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রভাবে ইতালিতে মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার এই দেশে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। এই মুহূর্তে চিনের দ্বিগুণ মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। মৃতের সংখ্যা বাড়ছে স্পেনেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে

করোনায় ইতালিতে মৃত্যু চিনের দ্বিগুণ, সংখ্যা বাড়ছে স্পেনেও

শেষ আপডেট: 25 March 2020 03:57

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রভাবে ইতালিতে মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার এই দেশে মৃত্যু হয়েছে ৭৪৩ জনের। এই মুহূর্তে চিনের দ্বিগুণ মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। মৃতের সংখ্যা বাড়ছে স্পেনেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯,১৭৬। তার মধ্যে মৃত্যু হয়েছে ৬,৮২০ জনের। মঙ্গলবার ৭৪৩ জন মারা গিয়েছেন। সেখানে চিনে আক্রান্তের সংখ্যা ইতালির থেকে বেশি ( ৮১, ১৭১ )। কিন্তু মৃত্যুর সংখ্যা ইতালির অর্ধেকেরও কম। চিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,২৭৭ জনের। এই তালিকায় ইতালির কাছাকাছিই রয়েছে স্পেন। এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯,৬৭৬। তার মধ্যে মৃত্যু হয়েছে ২,৮০০ জনের। মঙ্গলবার স্পেনে মৃত্যু হয়েছে ৪৮৯ জনের। এর থেকেই বোঝা যাচ্ছে ইতালির মতো স্পেনেও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমেরিকায় আক্রান্তের সংখ্যা আবার ইতালির কাছে থাকলেও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে। ট্রাম্পের দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০,০২৯। কিন্তু মৃত্যু হয়েছে মাত্র ৬৩৬ জনের। এই মুহূর্তে বিশ্বে করোনা-আক্রান্তের সংখ্যা ৪, ২২, ৮২৯। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৮, ৯০৭ জনের। অবশ্য এই আক্রান্তদের মধ্যে ১, ০৯, ১০২ জন সুস্থ হয়েও উঠেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসে বিশ্বে প্রথম ১ লক্ষ সংক্রমণ হতে সময় লেগেছিল ৬৭ দিন। পরের ১ লক্ষ সংক্রমণ হতে লাগে ১১ দিন। আর তার পরের ১ লক্ষ সংক্রমণ হতে মাত্র ৪ দিন লেগেছে। এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে, কী ভাবে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। আর তাই বিশ্বজুড়ে বিভিন্ন দেশে লকডাউন বা কার্ফু জারি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস রোখার একমাত্র উপায় হল সোশ্যাল ডিসট্যান্সিং।

```